,

কাশ্মিরে পুলিশি বাধায় মসজিদ অভিমুখী মিছিল পণ্ড

news-image

আন্তর্জাতিক ডেস্ক :ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের শ্রীনগরের ঐতিহাসিক জামে মসজিদ অভিমুখী মিছিল পণ্ড করে দিয়েছে পুলিশ। শুক্রবার জুমার নামাজের আগে এ মিছিলটি পণ্ড করা হয়। এ নিয়ে টানা ১৮তম বার মিছিল পণ্ড করা হলো।

 

পাকিস্তানি সংবাদমাধ্যম ডন-এর খবরে বলা হয়েছে, শহরের বিভিন্ন রাস্তায় নিষেধাজ্ঞা আরোপ করে এ মিছিল পণ্ড করা হয়। মিছিলটির ডাক দিয়েছিলেন কাশ্মিরের চলমান প্রতিবাদের সংগঠক সৈয়দ আলি গিলানি, মিরওয়াইজ উমর ফারুক ও ইয়াসিন মালিক। ইউম-ই-ইস্তাকলাল পালনের অংশ হিসেবে শ্রীনগর জামে মসজিদ অভিমুখী মিছিলের ডাক দেওয়া হয়।

খবরে বলা হয়েছে, কর্তৃপক্ষ শ্রীনগর ও অন্যান্য শহর থেকে যাতে মিছিল নিয়ে মানুষ আসতে না পারে সেজন্য কারফিউসহ বিভিন্ন নিষেধাজ্ঞা জারি করে। শুক্রবার জুমার নামাজের সময় শ্রীনগর জামে মসজিদটিও পুলিশ ঘিরে রাখে। মিছিল নিয়ে অগ্রসর হওয়া কয়েকটি গ্রুপকে বাধা দিলে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাঁধে। এতে অন্তত ১০ যুবক আহত হয়েছেন।

স্থানীয়রা জানান, নওয়াহাট্টার কাউকেই মসজিদে প্রবেশ করতে দেওয়া হয়নি। ৮ জুলাই বুরহান ওয়ানির মৃত্যুকে কেন্দ্র করে বিক্ষোভ ছড়িয়ে পড়ার পর থেকেই শ্রীনগরের জামে মসজিদে জুমার নামাজ আদায় করা যাচ্ছে না।

বৃহস্পতিবার থেকেই মিছিলের আয়োজকদের একজন মিরওয়াইজকে গৃহবন্দি করে রাখা হয়।

শ্রীনগরভিত্তিক বার্তা সংস্থা সিএনএস জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে শ্রীনগরের অন্তত সাতটি এলাকায় কারফিউ জারি করেছে পুলিশ।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা