,

নোট বাতিলে টালমাটাল ভারত, ১ দিনেই মোদির ৩ লক্ষাধিক অনুসারী লাপাত্তা

modi_japanভারতে ৫’শ ও হাজার রুপি বাতিল ঘোষণার পর দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নাগরিকদের কাছে সহযোগিতা চাইলেও একদিনেই মোদির ট্যুইট অ্যাকাউন্ট থেকে বেরিয়ে গেছেন ৩ লাখ ১৮ হাজার অনুসারী। হাসপাতালগুলোতে রোগিরা চিকিৎসেবার অর্থ পরিশোধ করতে পারছে না বাতিলকৃত রুপি ভাংতি না করতে পারায়। মুম্বাই হাসপাতালে সদ্যজাত এক শিশুর মৃত্যু ঘটেছে তার বাবা মা চিকিৎসা বাবদ অর্থ পরিশোধ করতে পারেননি বলে। ব্যাংকে লম্বা কিউ। দোকানপাটে বেচাকেনা। জাপান সফররত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, রুপি বাতিলে এধরনের উদ্যোগ নেয়া তার শাসনামলে সবচেয়ে বড় কাজ। বিষয়টি মানতে চাচ্ছেন না সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ফলোয়াররা।
মুম্বাই হাসপাতালে জগদিশ শর্মা তার স্ত্রী গর্ভবতী বলে গত ৬ মাস ধরে চিকিৎসা নিচ্ছিলেন। তার স্ত্রীর সন্তান ভূমিষ্ঠ হবার সময় ৫’শ রুপিতে চিকিৎসা খরচ নিতে না চাইলে জটিলতা সৃষ্টি হয়। স্ত্রীকে সামলাবেন নাকি নোট পরিবর্তন করতে ছুটবেন। পকেটে জগদিশের ৬ হাজার টাকা কোনো কাজে আসেনি। সন্তানটি মারা গেছে। খবর এনডিটিভির।
একই সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, কেরালার আলাপ্পুঝা এলাকার একটি ব্যাংকের সামনে দীর্ঘ লাইনে প্রায় ১ ঘণ্টা দাঁড়িয়ে থাকার পর একজন বৃদ্ধ হঠাৎই বেহুঁশ হয়ে মারা যান। এই ঘটনার আগে থালাসসেরি এলাকায় একটি ব্যাংক ভিড়ের চাপে ভবনের দ্বিতীয় তলা থেকে নিচে পড়ে উন্নি নামের আরেক এক ব্যক্তি মারা যান। পেশায় বিদ্যুৎ কর্মী উন্নি বৃহস্পতিবার জমা দেয়া ৪ লাখ রুপির নোট বদলে নতুন রুপি আনতে শুক্রবার ব্যাংকে গিয়েছিলেন। তার এই প্রাণহানী দুর্ঘটনা নাকি আত্মহত্যা তা খতিয়ে দেখছে পুলিশ।
তবে ভারতের প্রধানমন্ত্রী রুপি বাতিলের ঘটনাকে বলছেন, ‘স্বচ্ছ ভারত অভিযান’- এবং এটি তার শাসনামলে সব থেকে বড় পদক্ষেপ। জাপানের কোবে’এর এক অনুষ্ঠানে মোদি আরো বলেন, ‘যে টাকা এতদিন ধরে লুঠ করা হয়েছে তা ফেরত পাওয়ার জন্যেই এই পদক্ষেপ। আর আইন সবার জন্যেই এক। যে সব ছেলে মেয়ে তাঁদের বৃদ্ধ মা-বাবাকে বৃদ্ধাশ্রমে অনাদরে ফেলেন রাখেন, তাঁরাও এখন নিজেরা বাঁচার জন্যে মা-বাবার ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা করছেন।
গত ৮ নভেম্বর ভারতের কালো টাকা মজুতকারীদের কড়া জবাব দিতে ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের সিদ্ধান্ত নেন মোদি। নভেম্বর মাসের শুরুতে আড়াই লাখ অনুসারী মোদিকে টুইটে অনুসরণ করতেন। যেভাবে অনুসারী বৃদ্ধি পাচ্ছিল তার হার বজায় থাকলে তা ৫ লাখ ছাড়িয়ে যাবার কথা। রুপি বাতিলের একদিনের মাথায় কমেছে ৩ লাখ ১৮ হাজার অনুসারী। ট্যুইটারে ভারতীয়দের মধ্যে প্রধানমন্ত্রী সবচেয়ে জণপ্রিয় ব্যক্তিত্ব হিসাবে পরিচিত। তারপরই রয়েছেন অমিতাভ বচ্চন।
এদিকে সোনাগাছির পতিতালয়ের সমবায়ে দুদিনে বাতিল নোট জমা পড়েছে ৭৮ লাখ টাকা। এ টাকা ব্যাংক নিয়েছেও। খদ্দেররা দেখছেন সেখানে যথারীতি বাতিল নোট চলছে। খদ্দের ফেরানো চলবে না। অনেকের কাছে ২০ থেকে ২৫ লাখ নগদ রয়েছে। আয়কর দফতরের নজরে পড়তে পারেন ভেবে ঠিক করতে পারছেন না, সমবায়ে জমা করবেন কি না।
ব্যাংক ছাড়াও এটিএম-এ লম্বা লাইন। ব্যাংক থেকে নতুন ৫০০ ও ২০০০ টাকার নোট মিললেও বেশিরভাগ এটিএম-এর ভাঁড়ারই শূন্য। ফলে বন্ধ রাখতে হচ্ছে এটিএম।
গত ছয় মাস ধরে একটি চার্টাড প্লেন দিল্লি ছাড়াও দেশের বিভিন্ন শহরে নতুন নোট পৌঁছে দেওয়ার কাজ করে আসছে। ভারত সরকারের পূর্ব প্রস্তুতি ছিল। সমস্যা হচ্ছে ২০০০ টাকার নতুন নোট নকলও ধরা পড়ছে। শনিবার সকালে কর্নাটকের চিক্কমাগালুরুর এপিএমসি বাজারে এক কৃষককে ২০০০ টাকার নকল নোট গছিয়ে দিয়ে যায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি। নোটটি আসল ২০০০ টাকার নোটের ফটোকপি বলে জানা গিয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে।
বিবিসি বাংলাকে পশ্চিম বাংলার এক কাপড় ব্যবসায়ী কান্তি সাহা বলেছেন, তাদের ব্যবসায় সংকট হচ্ছে। কিন্তু দেশের স্বার্থে ভারত সরকারের এ উদ্যোগ তারা মেনে নিয়েছেন। তাদের আশা ব্যবসা এখন চরম মন্দায় কিন্তু আগামীতে তা ফের জমে উঠতে পারে।

 
এনডিটিভি/টাইমস অব ইন্ডিয়া

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে