,

‘আমার টাকা নেই’

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেতা আমির খানের সিনেমা মানেই বক্স অফিসে সাফল্য। ভারতীয় সিনেমার ইতিহাসে সবচেয়ে বেশি আয় করা শীর্ষ দশ সিনেমার মধ্যে আমির অভিনীত সিনেমাই তিনটি। এছাড়া বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি তো রয়েছেই।

aamir1478952074
কিন্তু আমির খান জানিয়েছেন, তার নাকি টাকা নেই। আজ, ১২ নভেম্বর প্রকাশিত হয়েছে আমির খান অভিনীত দাঙ্গাল সিনেমার প্রথম গান ‘হানিকারক বাপু’। এ উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আমির, সেখানেই এ কথা বলেন তিনি।

সম্প্রতি ভারতে প্রচলিত ৫০০ ও ১০০০ রুপির নোট নিষিদ্ধ করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার এই সিদ্ধান্তে মানুষের মধ্যে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। অনেকে বিষয়টিকে স্বাগত জানিয়েছেন। আবার অনেকে এতে জনগনের দুর্ভোগ হচ্ছে বলে জানিয়েছেন কারণ নোটগুলো পরিবর্তন করতে অনেক কষ্ট পোহাতে হচ্ছে সবাইকে।

এদিকে বিষয়টি নিয়ে অনেক বলিউড তারকাও নিজেদের মত প্রকাশ করেছেন। তারাও বিষয়টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখিয়েছেন। তাই এ বিষয়ে আমিরের প্রতিক্রিয়া জানতে চায় সাংবাদিকরা। জবাবে আমির মজা করে বলেন, ‘বিষয়টি আমার ওপর কোনো প্রভাব ফেলছে না, কারণ আমার টাকা নেই। আমি কাছে কোনো টাকা রাখি না। সৌভাগ্যবশত, আমি নিয়মিত কর দিই।’

দাঙ্গাল সিনেমায় ভারতীয় কিংবদন্তি কুস্তিগীর মহাবীর ফোগাটের ভূমিকায় অভিনয় করছেন আমির। মহাবীর ফোগাট এবং তার মেয়ে গীতা ও ববিতার সংগ্রামী জীবন নিয়ে তৈরি হচ্ছে এ সিনেমাটি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা