,

ওবামা কেয়ারের নীতি ভীষণ পছন্দ ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক :তাহলে কি বোল পাল্টালেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনের আগে মার্কিন এ ধনকুবের বলেছিলেন, দায়িত্ব গ্রহণের পর ওবামাকেয়ার নামে পরিচিত স্বাস্থ্যসেবা বাতিল করাই হবে তার প্রথম কাজ। ওবামার এ স্বাস্থ্যবীমাকে পুরোপুরি একটি ‘বিপর্যয়’ বলে উল্লেখ করেছিলেন তিনি।

image-5844

কিন্তু শনিবার ওয়ালস্ট্রিট জার্নালকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন ভিন্ন কথা। তিনি বলেন, প্রেসিডেন্ট বারাক ওবামার সার্বজনীন স্বাস্থ্যবীমা পুরোপুরি বাতিল করবেন না। বরং গুরুত্বপূর্ণ বিষয়গুলো রেখে এর কিছু অংশ সংশোধন করবেন তিনি।

ওয়ালস্ট্রিট জার্নালকে ট্রাম্প বলেন, ওবামার স্বাস্থ্যবীমার বৈষম্য দূর করা সংক্রান্ত বিষয় ও মা-বাবার স্বাস্থ্য পরিকল্পনায় সন্তানদের অন্তর্ভুক্ত রাখার বিষয়গুলো তার পছন্দ। তিনি বীমার এ দুটি নীতির ব্যাপারে বলেন, ‘আমি এগুলো খুবই পছন্দ করি।’

হোয়াইট হাউসে গত বৃহস্পতিবার বারাক ওবামার সঙ্গে দেখা করেন ট্রাম্প। ওই বৈঠক এবং ওবামার পরামর্শ নিয়ে ওয়ালস্ট্রিটের সঙ্গে আলোচনা করেছেন ট্রাম্প। তিনি জানান, বৈঠকে স্বাস্থ্যবীমা পুরোপুরি বাতিল না করতে ওবামা পরামর্শ দিয়েছেন। ওবামার পরামর্শ তিনি গুরুত্ব সহকারে বিবেচনা করবেন।

তিনি আরো বলেন, তিনি দেশের জনগণকে ঐক্যবদ্ধ করতে চান। এমন দেশ চান, যেখানে সবাই একে অন্যকে ভালোবাসবে।

সিবিএসকে দেয়া পৃথক এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ওবামার স্বাস্থ্যবীমার যে বিষয়গুলো তিনি রেখে দিতে চাচ্ছেন সেগুলো সত্যিই খুব গুরুত্বপূর্ণ। বিলটি সংশোধন করা হবে। মার্কিন জনগণ যাতে কম টাকায় উন্নত স্বাস্থ্যসেবা পায় তার জন্য বিলে পরিবর্তন আনা হবে।

৬০ মিনিটের একটি অনুষ্ঠানের জন্য সিবিএস তার এ সাক্ষাৎকার নেয়। এটি রবিবার প্রচার করা হবে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা