,

ভারতে নোট বাতিলে বিপাকে বাংলাদেশিরা

bdp_kolkataভারতে কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তে ৫০০ ও ১০০০ রুপির নোট বাতিল করার পর থেকে বিপাকে রয়েছেন সে দেশের নাগরিকরা। পাশাপাশি ভোগান্তির শিকার হচ্ছেন বাংলাদেশি পর্যটকরাও।  পূর্ব ঘোষণা অনুযায়ী ১১ নভেম্বর থেকে সব এটিএম খোলা থাকার কথা থাকলেও এদিন রাজ্যের অনেক এটিএম’এর ঝাঁপই ছিল বন্ধ। আবার কোথাও এটিএম খোলা থাকলেও দরজায় টাঙানো ছিল ‘নো ক্যাশ’। ফলে দেশটির অন্যান্য রাজ্যের মতো কলকাতা শহরে ব্যাংক এবং বুথে ছিল দীর্ঘ লাইন। আর এতে বেশি ভোগান্তি পোহাতে হয়েছে বাংলাদেশি পর্যটকদের।  প্রতিবছরই অসংখ্য বাংলাদেশি ভারতে যান চিকিৎসা করাতে অথবা বেড়াতে। বাংলাদেশের অধিকাংশ পর্যটকই ভারতে যান কলকাতা হয়ে। কিন্তু মোদি সরকারের এই আচমকা নোট বাতিলের সিদ্ধান্তে বেশি বিপাকে পড়েন কলকাতায় অবস্থানরত বাংলাদেশি পর্যটকরা। সবচেয়ে সমস্যায় পড়েছেন চিকিৎসা সেবা নিতে কলকাতায় যাওয়া রোগীরা।  যশোরের বাসিন্দা শেখ মনসুর আলি তার ভাইয়ের কিডনি সমস্যা নিয়ে গিয়েছিলেন কলকাতায়। তিনি জানান ‘কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভাইয়ের চিকিৎসা চলছে, কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ পুরোনো নোট নিচ্ছে না। হাসপাতাল থেকে বলা হয়েছে তারা মাত্র ১০০ রুপির নোট নেবে। কিন্তু আমার কাছে মাত্র কয়েকটা এই নোট রয়েছে। যদিও হাসপাতালে ভর্তির আগেই একটা বড় অংকের রুপি জমা দিয়েছি ওই হাসপাতালে। কিন্তু এখন হাসপাতালের চূড়ান্ত বিল নিয়েই ভয় হচ্ছে।  এদিকে কলকাতায় নিউমার্কেট এলাকায় শপিং করতে গিয়েও বিপাকে পড়েছেন বাংলাদেশিরা। কোন দোকানেই ৫০০ বা ১০০০ টাকার নোট নেওয়া হচ্ছেনা বলে অনেকে অভিযোগ করেছেন। এছাড়া কলকাতার নিউমার্কেটের অধিকাংশ মানি এক্সচেঞ্জগুলি থেকে বাংলাদেশি পর্যটকরা নিজেদের প্রয়োজন মতো রুপি বিনিময় করতে পারেনি। এমনকি ডলার থেকেও চাহিদামত রুপি করা যাচ্ছে না। খুচরা রুপির টান থাকায় ভারত-বাংলাদেশ সীমান্তেও আমদানি-রপ্তানি করতে গিয়ে চরম সমস্যায় পড়তে হয়েছে ব্যবসায়ীদের। ফলে আন্তর্জাতিক বাণিজ্যেও ঘাটতি দেখা দিয়েছে। তবে এটিএম পরিসেবা স্বাভাবিক হতে আরও বেশ কিছুদিন সময় লাগবে বলে ব্যাংকগুলির পক্ষ থেকে জানানো হয়েছে। সরকারি ঘোষনা অনুযায়ী আগামী ১৮ নভেম্বর পর্যন্ত এটিএমগুলি থেকে সর্বাচ্চ ২ হাজার রুপি তুলতে পারবেন গ্রাহকরা। এরপর সেই সংখ্যাটা বেড়ে হবে ৪ হাজার রুপি। অর্থাৎ এই মুহুর্তে কোন এটিএম থেকেই ২ হাজারের বেশি রুপি তোলা যাবে না।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে