,

হিলারিকে প্রেসিডেন্ট করার আবেদনে ৩০ লাখ স্বাক্ষর

আন্তর্জাতিক ডেস্ক :যুক্তরাষ্ট্রের ৩০ লাখেরও বেশি নাগরিক ডেমোক্রেট প্রার্থী হিলারি ক্লিনটনকে প্রেসিডেন্ট নির্বাচিত করার এক আবেদনে সই করেছেন। আবেদনে ইলেক্টোরাল কলেজের সদস্যদেরকে আগামী মাসের বৈঠকে এ নির্বাচন সম্পন্ন করার আর্জি জানানো হয়েছে।আবেদনপত্রে বলা হয়, রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে পপুলার ভোটে প্রায় তিন লাখ ভোটের ব্যবধানে পরাজিত করেছেন হিলারি। কাজেই তাকে প্রেসিডেন্ট ঘোষণা করতে হবে।

image-5794
নবনির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্প সম্পর্কে আবেদনে বলা হয়, তিনি প্রেসিডেন্টের দায়িত্ব পালনের যোগ্য নন। তিনি এ পর্যন্ত বহু মার্কিন নাগরিককে বলির পাঁঠা বানিয়েছেন, দম্ভ দেখিয়েছেন, যৌন নিপীড়ন চালিয়েছেন এবং সর্বোপরি প্রশাসন চালানোর অনভিজ্ঞতা তাকে প্রেসিডেন্ট পদে একজন বিপজ্জনক ব্যক্তিতে পরিণত করবে।

যুক্তরাষ্ট্রে প্রতি চার বছর পরপর ইলেকটোরাল কলেজের সদস্যরা দেশটির প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্টকে নির্বাচিত করেন। আগামী ১৯ ডিসেম্বর এই কলেজের ৫৩৮ সদস্য প্রেসিডেন্ট নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। সাধারণত, জনগণের ভোটে নির্বাচিত প্রেসিডেন্টকেই তারা অনুমোদন দেন। তবে অন্য কোনো প্রার্থীকে বেছে নেয়ার অধিকার তাদের রয়েছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা