,

সশস্ত্র বাহিনীর সাবেক কর্মকর্তাদের প্রতি ট্রাম্পের ‘কৃতজ্ঞতা’ প্রকাশ

 

আন্তর্জাতিক ডেস্ক :মার্কিন যুক্তরাষ্ট্রের সব সাবেক সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন দেশটির নব নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।শুক্রবার এক টুইট বার্তায় তিনি এ কৃতজ্ঞতা প্রকাশ করেন। টুইট বার্তায় কয়েক জনের ছবি সম্বলিত একটি ছবিও পোস্ট করেন তিনি। তিনি টুইট বার্তায় উল্লেখ করেছেন, ‘যারা আমাদের সশস্ত্র বাহিনীতে কাজ করেছে আজ আমরা তাদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি।’

37f6ff212f150d4284a0ddd532f0decf-582633be554b6

অন্য এক টুইট বার্তায় ট্রাম্প উল্লেখ করেন, ‘নিউ ইয়র্কে বিভিন্ন পরিকল্পনা করতে ব্যস্ত সময় পার করছি। খুব শিগগিরই কয়েকজনের জন্য গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত নেওয়া হবে। যারা আমাদের সরকার পরিচালনা করবেন।’

এর আগে ভিন্ন এক টুইট বার্তায় ট্রাম্প উল্লেখ করেন, ‘নির্বাচনের পর যারা রাস্তায় নেমে বিক্ষোভ করছে, তারা দেশের প্রতি ভালোসাবা ও আবেগ থেকেই এমনটি করছেন। আমাদের এই বিষয়টিকে ভালোবাসতে হবে। আমরা সবাই একসঙ্গে কাজ করতে চাই এবং গর্বিত হতে চাই।’
যদিও গত বৃহস্পতিবার ট্রাম্প টুইট বার্তায় জানিয়েছিলেন, ‘এই বিক্ষোভ ‘অনুচিত’ এবং বিক্ষোভকারীরা ‘ভাড়াটে’।’এছাড়া গণমাধ্যমের উসকানিতেই বিক্ষোভকারীরা এমন ‘অন্যায়’ বিক্ষোভ করছে। যা গণমাধ্যমগুলো ফুলিয়ে ফাঁপিয়ে দেখাচ্ছে বলেও তিনি অভিযোগ করেন বৃহস্পতিবারের টুইট বার্তায়।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে