,

বিদ্যুতের খুঁটিতে ৪০ লাশ ঝোলাল আইএস

photo-1478884362আন্তর্জাতিক ডেস্ক : ইরাকের মসুল শহরে বিশ্বাসঘাতকতার অভিযোগে ৪০ নিরীহ নাগরিককে হত্যা করেছে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)।

গত মঙ্গলবার বেসামরিক নাগরিকদের হত্যার পর তাদের লাশ বিদ্যুতের খুঁটিতে ঝুলিয়ে রাখা হয় বলে জানিয়েছে জাতিসংঘ। সংস্থাটির মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।

মোবাইল ফোন ব্যবহারে আইএসের নিষেধাজ্ঞার পরও একজন ব্যবহার করায় মসুলে এক লোককে উন্মুক্ত স্থানে গুলি করে হত্যা করা হয়েছে।

এদিকে, ইরাকের নিরাপত্তা বাহিনী মসুল শহরকে নিজেদের নিয়ন্ত্রণে নিতে অভিযান অব্যাহত রেখেছে।

জাতিসংঘ জানায়, গত বুধবারও তথ্য ফাঁস করার অভিযোগে মসুলের উত্তরে ঘাবাত সামরিক ঘাঁটিতে ২০ জনকে গুলি করে হত্যা করা হয়।

কিশোর ও কম বয়সী ছেলেদের যুদ্ধে ব্যবহার করায় আইএসের নিন্দা জানিয়েছে জাতিসংঘ। আইএসের একটি ভিডিওচিত্রে দেখা যায়, গুপ্তবৃত্তির অভিযোগে চার লোককে গুলি করছে শিশুরা।

গত ৬ নভেম্বর আইএস জানায়, যুদ্ধক্ষেত্র থেকে চলে যাওয়ায় তারা সাত জঙ্গি সদস্যকে গলা কেটে হত্যা করেছে।

জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার জাইদ রাদ আল-হুসেইন ইরাকি সরকারের প্রতি আহ্বান রেখে বলেছেন, আইএসের কাছ থেকে জায়গাগুলো দ্রুত নিয়ন্ত্রণে নিয়ে আইনশৃঙ্খলা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে আটক যোদ্ধা ও আইএসের সমর্থকদের আইন অনুযায়ী বিচার করতে হবে। বিবিসি

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা