বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সংখ্যালঘুদের বিরুদ্ধে পদক্ষেপ নিয়ে ট্রাম্পকে স্যান্ডার্সের হুঁশিয়ারি

নিজস্ব প্রতিবেদক : সিনেটর বার্নি স্যান্ডার্স যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ট্রাম্প যদি যুক্তরাষ্ট্রের সংখ্যালঘু মুসলিম, হিস্পানিক, আফ্রিকান আমেরিকানদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেন তাহলে তাকে দুঃস্বপ্নের মুখোমুখি হতে হবে। বৃহস্পতিবার এক টুইটে এ হুঁশিয়ারির কথা জানান স্যান্ডার্স।

7ab6ab34c118829738fac70bff783543-58259bad8e264

বার্নি স্যান্ডার্স ডেমোক্র্যাট দলের প্রেসিডেন্ট প্রার্থীরার জন্য হিলারি ক্লিনটনের বিরুদ্ধে লড়াই করে হেরেছিলেন। তবে শেষে তিনি প্রেসিডেন্ট নির্বাচনে পরাজিত প্রার্থী হিলারিকে সমর্থন ও ট্রাম্পের বিরোধিতা করার ঘোষণা দিয়ৈছিলেন।

টুইটে ট্রাম্পকে সংখ্যালঘুদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ না নেওয়ার বিষয়ে সতর্ক করেছেন স্যান্ডার্স। এর আগে বুধবার রাতে এক বিবৃতিতে নির্দিষ্ট কিছু বিষয়ে নবনির্বাচিত প্রেসিডেন্টের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন প্রবীন এ সিনেটর। বিবৃতিতে তিনি বলেন, ‘দেশের শ্রমজীবী মানুষের জীবনমান উন্নয়নে যে গুরুত্বপূর্ণ নীতির বিষয়ে ট্রাম্প অটল, তাতে আমি ও অন্যান্য প্রগতিশীল শক্তি কাজ করতে প্রস্তুত। তবে বর্ণবাদী, যৌন নিপীড়ন ও জলবায়ুবিরোধী নীতির তীব্র বিরোধিতা করব আমরা।’

স্যান্ডার্স মনে করেন, মধ্যবিত্ত জনগণ বর্তমান এস্টাব্লিশমেন্টের অর্থনীতি, রাজনীতি ও গণমাধ্যমের ওপর আস্থা হারানো ও হতাশার ফলেই ট্রাম্প জয়ী হয়েছেন।

২০১৮ সালে সিনেট নির্বাচনের মুখোমুখী হতে হবে ৭৫ বছরের এ রাজনীতিককে। ২০২০ সালে অনুষ্ঠিত হবে পরবর্তী মার্কিন নির্বাচন। ওই নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতার পথ খোলা রেখেছেন তিনি। বার্তা সংস্থা এপিকে বলেন, ‘চার বছর অনেক সময়। আমরা একবার একটি কাজ হাতে নেব। কিন্তু আমি কোনও কিছুরই পথ বন্ধ করছি না।’

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ