,

আফগানিস্তানে জার্মান কনস্যুলেটে হামলায় নিহত ২

 

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় শহর মাজার ই শরিফে জার্মান কনস্যুলেট লক্ষ্য করে চালানো গাড়িবোমা হামলায় অন্তত দুজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও শতাধিক ব্যক্তি। বৃহস্পতিবার রাতে এ হামলা চালানো হয়।
afganistan1478835019
তালেবান এ হামলার দায় স্বীকার করে বলেছে, কুন্দুজ প্রদেশে সাম্প্রতিক মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোটের বিমান হামলার প্রতিশোধ নিতে এ হামলা চালানো হয়েছে। কুন্দুজ প্রদেশে এ মাসের গোড়ার দিকে ন্যাটো জোটের বিমান হামলায় ৩২ বেসামরিক ব্যক্তি নিহত হয়। প্রসঙ্গত, আফগানিস্তানে জার্মানির প্রায় এক হাজার সেনা মোতায়েন রয়েছে।

স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, বৃহস্পতিবার রাত ১১টার দিকে কনস্যুলেট ভবনের দেয়ালে বিস্ফোরক ভর্তি একটি ট্রাক আঘাত হানে। এ সময় শক্তিশালী বিস্ফোরণে দু’জন নিহত ও ৮০ জন আহত হয়। বিস্ফোরণের প্রচণ্ডতায় আশপাশের ভবনগুলোর জানালার কাঁচ ভেঙে যায়।

স্থানীয় পুলিশ প্রধান কামাল সাদাত বলেছেন, ‘আত্মঘাতী হামলাকারী তার গাড়িটি দিয়ে জার্মান কনস্যুলেট ভবনের দেয়ালে আঘাত হানে।’

জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, কনস্যুলেট ভবনে থাকা জার্মান কর্মকর্তা-কর্মচারীরা অক্ষত রয়েছে। তাদেরকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে।

এতে বলা হয়েছে, ‘কনস্যুলেট ভবনটিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঠিক কতজন আফগান বেসামরিক নাগরিক ও নিরাপত্তা রক্ষী এ হামলায় হতাহত হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।’

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা