বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

কিরণকে তালাক দিয়ে সানিকে বিয়ে করবেন আমির

30633-amirsunnyaবিনোদন ডেস্ক : ব্যাক টু দ্য প্রিভিয়াস ফর্ম। কমল আর খান (কেআরকে) বরাবরই বিতর্কে থাকেন। কেআরকের ক্ষেত্রে একথা বলাই যায়। কারণ তার এ বারের টার্গেট বলিউডের মিস্টার পারফেরশনিস্ট আমির খান।

নয়া টুইটে কেআরকে বলেছেন, আমির নাকি কিরণকে তালাক দিয়ে সাবেক পর্নস্টার সানি লিওনকে বিয়ে করবেন। তা দেখে বি-টাউন বলছে, এ ভাবেও প্রচারে থাকা যায়!

তার এবারের দাবি, নির্লজ্জের মতো নাকি সানি লিওনকে প্রোমোট করছেন আমির খান! আর তাদের বন্ধুত্ব এতটাই জমে উঠেছে যে কিরণকে ডিভোর্স দিয়ে এবার সানিকে বিয়ে করলেও অবাক হওয়ার কিছু নেই।

কেআরকে টুইটে লিখেছেন, ‘যেখানে ব্রিটিশ সিনেমা হলে সানির বলিউড ‘বেইমান লাভ’ দেখাতে অস্বীকার করেছে, কারণ ও পর্নস্টার। সেখানে আমির দেখা যাচ্ছে সানি লিওনকে প্রোমোট করছে।’

এর আগে একটি সাক্ষাত্কারে সানি লিওনকে তাঁর অতীত পেশা নিয়ে অসম্মানজনক প্রশ্ন করা হয়। জানতে চাওয়া হয়, আমির খানের মতো অভিনেতা তাঁর সঙ্গে স্ক্রিন শেয়ার করতে রাজি হবেন কিনা? তখন আমির সানির সাপোর্টে এগিয়ে এসেছিলেন।

প্রকাশ্যে জানিয়েছিলেন, সানির সঙ্গে অভিনয় করতে তার কোনো সমস্যা নেই। এমনকী সানির অতীত নিয়েও তার কোনো মাথাব্যথা নেই।
এরপর এ বছর দিওয়ালি পার্টিতেও আমির নিজের বাড়িতে আমন্ত্রণ জানিয়েছিলেন সানিকে। স্বামী ড্যানিয়েল ওয়েবারকে নিয়ে সেখানে হাজিরও ছিলেন নায়িকা।

এ সব দেখেই কেআরকের প্রশ্ন একজন পর্নস্টারের সঙ্গে আমিরের এত বন্ধুত্ব কীসের? আমিরকে ‘বেশরম’ বলতেও ছাড়েননি তিনি। যদিও কেআরকের টুইটের জবাবে এখনও মুখ খোলেননি আমির। সূত্র: আনন্দবাজার

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ