বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রাম্প-ওবামা বৈঠক

image-46আন্তর্জাতিক ডেস্ক : হোয়াইট হাউসে গেলেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সঙ্গে রয়েছেন তার স্ত্রী মেলানিয়াও। তারা বর্তমান প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে বৈঠক করছেন। এমনটিই জানিয়েছে দেশটির সংবাদমাধ্যমগুলো।

‘শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর’ নিয়ে আলোচনা করতেই ট্রাম্পকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানান বারাক ওবামা। কীভাবে দেশের জন্য একসঙ্গে কাজ করা যায় তা নিয়েও আলোচনা হবে বলে নিশ্চিত করেন এক কর্মকর্তা।

সিএনএন’র খবরে বলা হয়, হোয়াইট হাউজের স্পিকার পল রায়ান ও সিনেট মেজরিটি লিডার মিচ ম্যাককর্লেনের সঙ্গেও সাক্ষাৎ করবেন ডোনাল্ড ট্রাম্প। তার সঙ্গে নবনির্বাচিত ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স রয়েছেন। তিনি বর্তমান ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে দেখা করবেন।

প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর এই প্রথম ওয়াশিংটনে গেলেন ডোনাল্ড ট্রাম্প। নিজের বিমানে করেই তিনি স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় রিগ্যান জাতীয় বিমানবন্দরে অবতরণ করেন।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্প জয় পেলেও মূল আনুষ্ঠানিকতার জন্য অপেক্ষা করতে হবে ২০ জানুয়ারি পর্যন্ত। আসছে ডিসেম্বরে ইলেক্টররা আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্টকে নির্বাচিত করার পর ২০ জানুয়ারি হবে শপথ গ্রহণ অনুষ্ঠান। তারপরই যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট ও ৪৮তম ভাইস প্রেসিডেন্ট দায়িত্ব নেবেন।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ