,

যুক্তরাষ্ট্রের নতুন ‘ফার্স্ট ফ্যামিলি’র সদস্য যারা

আন্তর্জাতিক ডেস্ক :মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন রিপাবলিকান পার্টির ডোনাল্ড ট্রাম্প। আগামী বছরের জানুয়ারি তিনি দায়িত্ব গ্রহণ করেছেন। তখন বারাক ওবামার বিদায়ের পর মার্কিন প্রেসিডেন্টের রাজনৈতিক কার্যালয় হোয়াইট হাউজে প্রবেশ করেবেন তিনি। এ সময় তার সঙ্গে যারা হোয়াইট হাউজে উঠতে তার একটি তালিকা প্রকাশ করে বিবিসি। তা হলো:

trump

মেলানিয়া ট্রাম্প: স্লোভেনিয়ায় জন্ম নেয়া সাবেক মডেল মেলানিয়া এখন ডোনাল্ড ট্রাম্পের স্ত্রী। স্বাভাবিকভাবেই তিনি পাচ্ছেন ফাস্ট লেডির মর্যাদা। তাই হোয়াইট হাউজে তিনি যে থাকছেন এটা তো নিশ্চিত।

ব্যারন ট্রাম্প: ট্রাম্প-মেলানিয়া দম্পতির একমাত্র পুত্র ১০ বছরের ব্যারন ট্রাম্প। যদিও নির্বাচনী প্রচারণার সময় তাকে ভালোভাবেই দেখা গেছে, তারপরেও দশ বছরের ব্যারনকে নজর থেকে দূরেই সরিয়ে রাখা হয়েছে। সে তার বাবার সঙ্গে গলফ খেলতে ভালোবাসে।

জারেড কুশনার: ডোনাল্ড ট্রাম্পের বড় মেয়ে ইভানকার স্বামী জারেড কুশনার। তিনি নিউইয়র্কের একটি নির্মাণ প্রতিষ্ঠানের মালিকের ছেলে এবং সাপ্তাহিক অবজারভার পত্রিকার মালিক।

ইভানকা ট্রাম্প: ডোনাল্ড ট্রাম্পের প্রথম স্ত্রী ইভানার মেয়ে, একই সঙ্গে বড় মেয়েও। প্রথম দিকে তিনি মডেলিং করলেও, এখন তিনি ট্রাম্প অর্গানাইজেশনের ভাইস প্রেসিডেন্ট এবং ট্রাম্পের রিয়েলিটি শো অ্যাপ্রেন্টিসের একজন বিচারক।

টিফান্নি ট্রাম্প: দ্বিতীয় স্ত্রী মারলা ম্যাপেলসের ঘরে ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় সন্তান। সাবেক অভিনেত্রী ও টিভি তারকা। নির্বাচনী প্রচারণার সময় তাকে খুব কমই দেখা গেছে।

ডোনাল্ড ট্রাম্প জুনিয়র: ইভানা আর ডোনাল্ড ট্রাম্পের বড় ছেলে, ইভানকা ট্রাম্পের ভাই। তিনি ট্রাম্প অর্গানাইজেশনের ভাইস প্রেসিডেন্ট। বিভিন্ন সময় প্রাণী শিকারের পর সেগুলোর সঙ্গে ছবি তুলে তিনি সমালোচনার শিকার হয়েছেন।

ভেনেসা ট্রাম্প: ডোনাল্ড ট্রাম্প জুনিয়রের স্ত্রী। ২০০৫ সালের তাদের বিয়ে হয়। এই দম্পতির পাঁচটি সন্তান রয়েছে। ছোটবেলায় তিনি মডেলিং করতেন।

কাই ট্রাম্প: ডোনাল্ড ট্রাম্প জুনিয়র এবং ভেনেসা ট্রাম্পের বড় ছেলে। তার আরও চারজন ভাই বোন রয়েছে।

এরিক ট্রাম্প: ইভানা আর ডোনাল্ড ট্রাম্পের তৃতীয় সন্তান। তিনিও ট্রাম্প অর্গানাইজেশনের ভাইস প্রেসিডেন্ট। তিনি ট্রাম্প ওয়াইনারির প্রেসিডেন্ট এবং গলফ ক্লাবের দেখভাল করেন।

লারা ইয়োনাস্কা: এরিক ট্রাম্পের স্ত্রী। সাবেক টেলিভিশন প্রোডিউসার লারা ২০১৪ সালে এরিককে বিয়ে করেন। বিয়ের মাত্র দুই সপ্তাহ আগে ঘোড়ায় চড়তে গিয়ে তার দুই হাতের কজ্বি ভেঙ্গে যায়। যদিও তার স্বামীর বুনো প্রাণী শিকারের শখ রয়েছে, কিন্তু লারা প্রাণী রক্ষা বিষয়ক একজন আইনজীবী। তিনি ট্রাম্প ফাউন্ডেশনের সঙ্গেও জড়িত।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা