বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রাম্পকে হোয়াইট হাউজে আমন্ত্রণ ওবামার

 

আন্তর্জাতিক ডেস্ক :যুক্তরাষ্ট্রের সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফোন করে অভিনন্দন জানিয়েছেন বিদায়ী প্রেসিডেন্ট বারাক ওবামা। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বুধবার সকালে ট্রাম্পকে ফোন করে অভিনন্দন জানান তিনি। সেইসঙ্গে ‘শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর’ নিয়ে আলোচনা করতে ট্রাম্পকে বৃহস্পতিবার হোয়াইট হাউজে আমন্ত্রণ জানিয়েছেন ওবামা। হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি জোশ আর্নেস্টের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম ইউএসএ টুডে খবরটি নিশ্চিত করেছে।

3984f48d63d7035ff42e8b7dfdc32161-58232789e1a77
জোশ আর্নেস্ট জানান, হাড্ডাহাড্ডি নির্বাচনি লড়াইয়ের পর কিভাবে দেশের জন্য একসাথে কাজ করার পদক্ষেপ নেওয়া যায় তা নিয়ে আলোচনা করা হবে। তবে ওবামার ফোন নিয়ে বিস্তারিত কিছু জানাননি আর্নেস্ট। তবে ওবামা যে হোয়াইট হাউজ থেকে ফোনটি করেছেন তা নিশ্চিত করেছেন তিনি।
সাবেক পররাষ্ট্রমন্ত্রী এবং ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিনটনকেও ফোন করেন ওবামা। দেশজুড়ে হিলারি ক্লিনটন যে দৃঢ় প্রচারণা চালিয়েছেন তার প্রশংসা করেন তিনি।
মঙ্গলবার অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে ২৭৯টি ইলেক্টোরাল ভোট পেয়ে জয় নিশ্চিত করেন ট্রাম্প। প্রেসিডেন্ট নির্বাচিত হতে হলে প্রার্থীদের কমপক্ষে ২৭০টি ইলেক্টোরাল ভোট পেতে হয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ভোটাভুটিতে জয়-পরাজয় নির্ধারিত হয়ে গেলেও মূল আনুষ্ঠানিকতার জন্য অপেক্ষা করতে হবে আরও কিছুদিন। ডিসেম্বরে ইলেক্টররা আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্টকে নির্বাচিত করার পর ২০ জানুয়ারি অনুষ্ঠিত হবে শপথ গ্রহণ অনুষ্ঠান। আর তারপরই যুক্তরাষ্ট্রের ৪৫ তম প্রেসিডেন্ট ও ৪৮-তম ভাইস প্রেসিডেন্ট তাদের দায়িত্ব গ্রহণ করবেন।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ