,

ডোনাল্ড ট্রাম্প জয়ের পথে

01-trampআন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের পথে রয়েছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। সর্বশেষ ঘোষিত ফলাফলে ডেমোক্রেট প্রার্থী হিলারি ক্লিনটনকে অনেকটা পেছনে ফেলেছেন তিনি।

আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্স, সিএনএন বিবিসিতে (বাংলাদেশ সময় পৌনে ১১টায়) প্রকাশিত সর্বশেষ ফলাফলে দেখা যায় ট্রাম্পই প্রেসিডেন্ট পদে নির্বাচিত হওয়ার দৌঁড়ে এগিয়ে আছেন।

তিনটি গণমাধ্যমেই প্রকাশিত ফলাফলে হিলারি ২০৯ ইলেক্টোরাল ভোট পেয়েছেন।

অপরদিকে রয়টার্সে প্রকাশিত ফলাফলে ২৪০, বিবিসিতে প্রকাশিত ফলাফলে ২৪৪ ও সিএনএনে প্রকাশিত ফলাফলে ২৩২ ইলেক্টোরাল ভোট পেয়ে এগিয়ে আছেন ডোনাল্ড ট্রাম্প।

ঘোষিত এ ফলাফলে ডোনাল্ড ট্রাম্পই আমেরিকার পরবর্তী প্রেসিডেন্ট হচ্ছেন বলে আন্তর্জাতিক গণমাধ্যম আভাস দিয়েছেন।

৫৩৮ ইলেক্টোরাল ভোটের মধ্যে জয়ী হতে ২৭০টি ইলেক্টোরাল ভোট প্রয়োজন।

প্রথমদিকের ফলাফলে ডোনাল্ড ট্রাম্প এগিয়ে থাকলও মাঝখানে ১০টি ইলেক্টোরাল ভোটের ব্যবধানে এগিয়ে যান হিলারি ক্লিনটন।
তবে শেষ পর্যন্ত ডোনাল্ড ট্রাম্পই যে হোয়াইট হাউজের উত্তরাধিকারী হচ্ছেন আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত সর্বশেষ ফলাফল সেই ইঙ্গিতই দিচ্ছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা