বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

গুয়াম দ্বীপে জয়, নির্বাচনে জয়ের ইঙ্গিত হিলারির

1457264260আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ইউএস টেরিটরি গুয়াম দ্বীপে জয়ী হয়েছেন বলে দাবি করেছেন ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিনটন। গত ৩২ বছরে গুয়ামে জয়ী প্রার্থীই প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। ফলে এবার হিলারিই প্রেসিডেন্ট নির্বাচিত হতে পারেন বলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তবে গুয়ামে জয়ের ফলে কোনও ইলেক্টোরাল ভোট পাচ্ছেন না হিলারি। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্ট এ খবর জানিয়েছে।

প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ গুয়ামে মোট ভোটার সংখ্যা ১ লাখ ৬৫ হাজার। মঙ্গলবার ভোট দিয়েছেন ৩২ হাজার ৭১জন ভোটার। এর মধ্যে হিলারি ক্লিনটন পেয়েছেন ৭১ দশমিক ৬ শতাংশ ভোট পেয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান প্রার্থী ২৪ দশমিক ২ শতাংশ ভোট।

বিগত ৩০ বছর এখানকার প্রার্থী জয়ী হলেও একমাত্র ১৯৯৬ সালে ভোটের দিন ঘুর্ণিঝড়ের আঘাত হওয়ায় ওই বার এমন ঘটেনি।ফলে এবার হিলারি এখানে জয়ী হওয়ায় ধারণা করা হচ্ছে তিনিই প্রেসিডেন্ট নির্বাচিত হবেন।

যুক্তরাষ্ট্রের ৫টি টেরিটরির মধ্যে গুয়াম একটি। এ দ্বীপের নিজস্ব সরকার রয়েছে। ১৯৫০ সাল থেকেই গুয়াম ইউএস টেরিটরি হিসেবে স্বীকৃত। এখানকার নাগরিকরা জন্মসূত্রে আমেরিকান।

গুয়ামের নাগরিকরা মার্কিন নির্বাচনে প্রেসিডেন্ট প্রার্থীদের ভোট দিলেও চূড়ান্তভাবে তা গণনা করা হয় না। কারণ ইলেক্টোরাল কলেজে গুয়ামের কোনও প্রতিনিধিত্ব নেই। সূত্র: দ্য ইন্ডিপেন্ডেন্ট।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ