,

ভোট দিলেন ডোনাল্ড ট্রাম্প

trump_05আন্তর্জাতিক ডেস্ক : নিউইয়র্কের ম্যানহাটনে ভোট দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। বাংলাদেশ সময় মঙ্গলবার রাত সোয়া ১০টার দিকে তিনি তার ভোটাধিকার প্রয়োগ করেন। খবর নিউইয়র্ক টাইমসের।

খবরে বলা হয়, কালো কোর্ট এবং নীল টাই পরে স্ত্রী মেলানিয় এবং কন্যা ইভানকাকে সাথে নিয়ে ভোট কেন্দ্রে যান ট্রাম্প। এসময় তাকে অনেকটা আত্মবিশ্বাসী ও হাস্যোজ্জ্বল রূপে দেখা গেছে।

এসময় নিউইয়র্ক টাইমসের এক রিপোর্টার তার কাছে অনুভূতির কথা জানতে চাইলে, একটু বাঁকা হাসি দিয়ে এক সেকেন্ড পর উত্তর দেন, ‘অসাধারণ’।

এর আগে স্থানীয় সময় মঙ্গলবার সকাল ৮টায় স্বামী সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনকে সাথে নিয়ে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দিয়েছেন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিলারি ক্লিনটন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা