,

ট্রাম্প জিতবেন, বলছে জ্যোতিষী চাণক্য

the-fishআন্তর্জাতিক ডেস্ক : প্রাণীদের দিয়ে ভবিষ্যদ্বাণী করানোটা জমে উঠেছে ২০১০ বিশ্বকাপে তারকা বনে যাওয়া অক্টোপাস পলকে দিয়ে। সেই হাওয়া এসে এবার লেগেছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনেও। সম্প্রতি ‘গেতা’ নামের চীনের এক জ্যোতিষী বানর ভবিষ্যদ্বাণী করেছিল, নির্বাচনে হিলারি ক্লিনটন নন, ডোনাল্ড ট্রাম্পই জয়ী হবেন।

আর নির্বাচনের ঠিক কয়েক ঘণ্টা আগে আজ মঙ্গলবার চাণক্য নামের এক জ্যোতিষী মাছ বলছে, জয়ী হবেন ট্রাম্প। গেতা ও চাণক্যের ভবিষ্যদ্বাণী যদি ঠিক হয়, তাহলে বিষয়টি হিলারির সমর্থকদের জন্য অত্যন্ত দুঃখজনক হবে।

এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়, ভারতের চেন্নাইয়ে মশা ও ম্যালেরিয়া নিয়ে একটি জনসচেতনতামূলক অনুষ্ঠানে আজ ওই জ্যোতিষী মাছ চাণক্য ট্রাম্পের জয়ের বিষয়েই ভবিষ্যদ্বাণী করেছে। এ কারণে অনেকেই ওই মাছকে ‘পলিটিক্যাল পণ্ডিত’ হিসেবে ডাকছে।

প্রতিবেদনে বলা হয়, একটি অ্যাকুয়ারিয়ামে পানির ভেতর হিলারি ও ট্রাম্পের দুটি ছবি রেখে মাছটিকে বেছে নিতে বলা হয়। চাণক্য ট্রাম্পের ছবিটি বেছে নেয়।

চাণক্যর ভবিষ্যদ্বাণী একেবারেই কিন্তু ফেলনা নয়। গত ফুটবল বিশ্বকাপের শেষ আটটি ম্যাচে কে জয়ী হবে, তা ঠিকঠাকভাবে বলে দিয়েছিল। তবে এই জ্যোতিষী মাছ চাণক্যই বিশ্বকাপ ক্রিকেটে ভারত জয়ী হবে বলে ভুল ভবিষ্যদ্বাণী দিয়েছিল। তাই এই ভুল হওয়ার বিষয়টি মাথায় রেখে হিলারি-সমর্থকেরাও কিন্তু আশায় বুক বাঁধতে পারেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা