বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

খাদিজার ওপর হামলা : বদরুলের বিরুদ্ধে চার্জশিট

badrul-khadijaনিউজ ডেস্ক : কলেজছাত্রী খাদিজা আক্তার নার্গিসের ওপর বর্বর হামলার বহুল আলোচিত মামলার চার্জশিট দাখিল করা হয়েছে।

মঙ্গলবার বেলা ১১টা ৪০ মিনিটে সিলেটের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন আদালতের বিচারক শারাবন তহুরা আদালতে এ চার্জশিট দাখিল করা হয়।

সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার কামরুল আহসান বিষয়টি নিশ্চিত করেছেন। এসএমপির মুখপাত্র রহমত উল্লাহ জানিয়েছেন, খাদিজার ওপর বর্বর হামলার ঘটনায় শাহপরাণ থানার চার্জশিট নম্বর ১৯৫ তারিখ ৮ নবেম্বর ২০১৬। চার্জশিটে বদরুলের বিরুদ্ধে ৩২৪, ৩২৬ ও ৩০৭ দণ্ডবিধির অপরাধ উল্লেখ করা হয়েছে।

এর আগে রোববার দুপুরে চার্জশিটের এম ইউ (স্বাক্ষ্য স্মারকলিপি) পরীক্ষা-নিরীক্ষা হয়। সংশ্লিষ্ট সুত্রমতে, চার্জশিটে খাদিজার ওপর হামলাকারী শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ সম্পাদক বদরুল আলমকেই একমাত্র আসামি করা হয়েছে। প্রেম-ভালবাসা নয়, হামলা-হত্যাচেষ্টার বিষয়টিই প্রাধান্য পেয়েছে চার্জশিটে।

বদরুল শাবির অর্থনীতি বিভাগের শেষ বর্ষের ছাত্র ও ছাতক উপজেলার মনিরজ্ঞাতি গ্রামের সাইদুর রহমানের পুত্র।

গত ৩ অক্টোবর সিলেটের এমসি কলেজে বহুল আলোচিত এই হামলার ঘটনা ঘটে। প্রেম প্রস্তাব প্রত্যাখান করায় সিলেট সরকারী মহিলা কলেজের ছাত্রী খাদিজা আক্তার নার্গিসের ওপর চাপাতি দিয়ে বর্বর হামলা চালায় শাবি ছাত্রলীগের সহ সম্পাদক বদরুল আলম।

মুমূর্ষু অবস্থায় খাদিজাকে উদ্ধারের পর ভর্তি করা হয় সিলেট ওসমানী হাসপাতালে। পরে অবস্থা আশংকাজনক হওয়ায় স্থানান্তর করা হয় ঢাকার স্কয়ার হাসপাতালে।

এদিকে ক্যাম্পাসে থাকা শিক্ষার্থীরা বদরুলকে আটক করে গণপিটুনির পর পুলিশে সোপর্দ করে।

মোবাইলে ধারণ করা এই বর্বর হামলার ভিডিও ফেসবুকসহ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে তোলপাড় শুরু হয়।

এ ঘটনায় খাদিজার চাচা আব্দুল কুদ্দুস বাদী হয়ে শাহপরান থানায় হত্যাচেষ্টার মামলা করেন। মামলাটি তদন্ত করেন এস আই হারুন অর রশীদ। মামলায় একমাত্র আসামি করা হয় ছাত্রলীগ নেতা বদরুলকে। পরে আদালতে ঘটনার দায় স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দেয় বদরুল।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ