,

শুটিং করতে গিয়ে পানিতে তলিয়ে গেল দুই অভিনেতা (ভিডিও)

zxzবিনোদন ডেস্ক : শুটিং করতে গিয়ে ভারতে লেকের পানিতে তলিয়ে গেছে দুই কন্নড় অভিনেতা। সোমবার বিকেলে এ ঘটনা ঘটে।

কর্ণাটকের প্রখ্যাত অভিনেতা দুনিয়া বিজয় দুই অভিনেতা অনিল এবং উদয়ের সঙ্গে নতুন ছবি ‘মস্তি গুড়ি’-এর শুটিং করছিলেন। শুটিং চলছিল বেঙ্গালুরু থেকে ৩৫ কিলোমিটার দূরে এক জনশূন্য এলাকায়। সোমবার বিকেল ৩টার দিকে ছবির ক্লাইম্যাক্স দৃশ্যের শুটিং চলছিল। শুটিংয়ের প্রয়োজনে ৫০ ফুট উচ্চতায় উড়তে থাকা হেলিকপ্টার থেকে ঝাঁপ দিয়েছিলেন ওই তিন অভিনেতা। এরপর বিজয় সাঁতরে লেক পার হলেও তলিয়ে যান অনিল এবং উদয়।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ভারতের সংবাদ মাধ্যমগুলোতে জানানো হয়, বিজয় ছাড়া অন্য দুই অভিনেতার পর্যাপ্ত সুরক্ষা ছিল না। এমনকি এই ধরনের শুটিং করার সময় যে পরিমাণ জরুরি পরিষেবা প্রয়োজন তাও ছিল না। শুটিং সেটে ব্যবস্থা না থাকায় উদ্ধার কাজ শুরু হতে বেশ খানিকটা দেরি হয়। কিন্তু তখন আর কোনো খোঁজ পাওয়া যায়নি ওই দুই অভিনেতার। শেষ খবর পাওয়া পর্যন্ত এখনো তাদের খোঁজ পায়নি উদ্ধার কর্মীরা।

পুলিশের ধারণা, নিশ্চিত দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অনিল এবং উদয়।

ভিডিও:

https://youtu.be/2ujTS6EE0A8

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা