,

যুক্তরাষ্ট্রের নির্বাচনের দিন মিসাইল ছুড়বে উত্তর কোরিয়া!

 

আন্তর্জাতিক ডেস্ক :যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের দিন উত্তর কোরিয়ার নেতা ক্ষেপণাস্ত্র পরীক্ষা প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে পারেন বলে ধারণা করা হচ্ছে।উত্তর কোরিয়ার নেতা কিম জং উন এ বিষয়ে কোন ঘোষণা না দিলেও যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্টকে সতর্কবার্তা দিতে এই পরীক্ষা করা হতে পারে বলেই ধারনা করছে দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী।

35a0a912e724c41bc3ee9179e23a9f57-58205d038362c
দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী সূত্র জানায়, যুক্তরাষ্ট্রের নির্বাচনের দিন মাঝারি বিস্তারের ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করতে পারেন কিম জং উন।

উত্তর কোরিয়ার কাছে মুসুদান বা বিএম-৩৫ নামের যে রকেট রয়েছে তার বিস্তার ১ হাজার ৮০০ মাইল যা কিনা অনায়াসে যুক্তরাষ্ট্রের সীমানায় প্রবেশ করতে সক্ষম।

দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনীর ধারণা নতুন প্রেসিডেন্টের প্রতি ‘জোরদার’ বার্তা পাঠাতেই মিসাইল ছুড়বে পিয়ংইয়ং।

দক্ষিণ কোরিয়া সেই মুসুদান মিসাইলের গতিবিধি পর্যবেক্ষণ করছে। মিসাইলটি দক্ষিণ কোরিয়ার উত্তর সীমান্তের কাছাকাছি পেয়ংগান প্রদেশের কুসং এলাকায় রয়েছে।

সেনা সূত্র জানায়, দক্ষিণ কোরিয়াও যে কোন রকম যুদ্ধ পরিস্থিতির জন্য প্রস্তুত আছে, আরএএফ যুদ্ধবিমান সজ্জিত করে রাখা আছে।

উল্লেখ্য, উত্তর কোরিয়া মুসুদান মিসাইলটি তৈরি করে ২০০৭ সালে, কিন্তু পরীক্ষামূলকভাবে প্রথম নিক্ষেপ করা হয় এ বছরের ১৫ এপ্রিল।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা