বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নির্বাচনে আগের মতো গর্ববোধ করেন না ৬২ শতাংশ মার্কিন ভোটার

আন্তর্জাতিক ডেস্ক :বলা হয় যুক্তরাষ্ট্র ‘স্বাধীনতা ও সাহসীদের’ ভূমি। এটাই মার্কিন নাগরিকদের গর্ব। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের সময় অধিকাংশ ভোটাররাই নিজেদের গ্রেট আমেরিকা নিয়ে আগের মতো গর্ববোধ করেন না। এক জরিপে দেখা গেছে, ৬২ শতাংশ মার্কিন ভোটার এখন আগের চেয়ে কম গর্ববোধ করেন। এনবিসি নিউজের এক খবরে বিষয়টি জানা গেছে।

5c9770f782d76d11ac3d19918bda0218-582063cf19054

সর্বশেষ জরিপে দেখা গেছে, ট্রাম্পের চাইতে হিলারি ক্লিনটনের সমর্থকদের মধ্যে নির্বাচন গর্ববোধকারীদের সংখ্যা কম। হিলারির ভোটারদের মধ্যে ৭৪ শতাংশ নির্বাচন নিয়ে আগের চেয়ে কর্ম গর্ববোধ করেন। বিপরীতে একই অনুভূতি প্রকাশ করেছেন ট্রাম্পের ৪৯ শতাংশ ভোটার। আগের চেয়ে বেশি গর্ববোধ করেন ট্রাম্পের ৯ শতাংশ ও হিলারির ৬ শতাংশ ভোটার।

২০০৮ সালের তুলনায় নির্বাচন নিয়ে গর্ববোধকারীদের সংখ্যা কমে গেছে। ওই সময় জরিপে দেখা গিয়েছিল, প্রথম কৃষ্ণাঙ্গা প্রেসিডেন্ট প্রার্থী কিংবা যুদ্ধের নায়ক জন ম্যাককেইনের প্রতিদ্বন্দ্বীতার নির্বাচন নিয়ে আগের চেয়ে বেশি গর্ববোধ করেন ৩৪ শতাংশ ভোটার। ৪৫ শতাংশ জানিয়েছিলেন, তারা দেশকে আগেও যেমন গর্ব করতেন তেমনই আছে, কোনও পরিবর্তন হয়নি। মাত্র ১২ শতাংশ জানিয়েছিলেন নির্বাচন নিয়ে তারা আগের মতো গর্ববোধ করেন না।

বিভিন্ন কারণেই এবারের মার্কিন নির্বাচনকে ঐতিহাসিক হিসেবে বিবেচনা করা হচ্ছে। তবে অতীতের তুলনায় এবারের প্রেসিডেন্ট প্রার্থীদের জনপ্রিয়তা কম বলে বিভিন্ন জরিপে ওঠে এসেছে। যেমন, ৩৩ শতাংশ ভোটার ট্রাম্পকে পছন্দ করছেন, বিপরীতে ৫৯ শতাংশ তাকে অপছন্দ করেন না। আর হিলারির ক্ষেত্রে ইতিবাচক ৩৮ শতাংশ ও নেতিবাচক ৫৩ শতাংশ।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ