,

ফের কাছাকাছি সালমান–ক্যাট!

salmanবিনোদন ডেস্ক : ২০১২ সালে মুক্তি পেয়েছিল সালমান খান এবং ক্যাটরিনা কাইফ অভিনীত ‘এক থা টাইগার’। ছবিটি বক্স অফিসে সুপার ডুপার হিট হয়েছিল। সম্প্রতি ‘এক থা টাইগার’ ছবির সিক্যুয়াল নির্মানের ঘোষণা করেছে ‘যশরাজ ফিল্মস’। যার ফলে আবারও কাছাকাছি আসতে যাচ্ছেন সালমান–ক্যাটরিনা। তাইতো এখন ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবির শ্যুটিং শুরুর অপেক্ষায় আছেন এই দুই তারকার ভক্তরা।

পরিচালক কবীর খানের ‘টিউবলাইট’ ছবির শ্যুটিং সেরেই নতুন এই ছবির কাজে হাত দেবেন সালমান। আর রণবীর কাপুরের সঙ্গে ‘জগ্গা জাসুস’ ছবির প্রচারপর্ব মিটিয়ে ক্যাটরিনাও যোগ দেবেন বলে জানা গেছে। তাইতো ইতোমধ্যেই গুঞ্জন শুরু হয়ে গেছে বলিউডে। ধারনা করা হচ্ছে, রণবীরের সঙ্গে সম্পর্কে ছেদ পড়ায়, এখন সাবেক প্রেমিক সালমানের সান্নিধ্য পেতে উঠে পড়ে লেগেছেন ক্যাটরিনা।

অপরদিকে বান্ধবী ইউলিয়ার সঙ্গেও সম্প্রতি সম্পর্কটা ভাল যাচ্ছে না সালমানের। তাই ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবিতে অভিনয়ের প্রস্তাব পেতেই, একবাক্যে রাজি হয়ে যান সালমান-ক্যাট দু’জনই। এখন দেখা যাক শ্যুটিং চলাকালীন সময়ে পুরনো সম্পর্ককে নতুন রূপ দিতে কতটুকু ইচ্ছুক তারা।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা