,

ই-মেইল কাণ্ডে হিলারিকে ফের ছাড়পত্র

hillary-clintonআন্তর্জাতিক ডেস্ক : মার্কিন নির্বাচনে ডেমোক্রেট প্রার্থী হিলারি ক্লিনটনের নতুন ই-মেইল তদন্ত করে বেআইনি কিছু পায়নি দেশটির কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই।

কংগ্রেস সদস্যদের প্রতি রোববার লেখা এক চিঠিতে এফবিআই’র পরিচালক জেমস কমে এ কথা বলেন।

নির্বাচনের মাত্র দু’দিন আগে এফবিআই প্রধান এ ঘোষণা দিলেন। খবর বিবিসির।

জেমস কমে বলেছেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে থাকার সময় ই-মেইল ব্যবহার করা নিয়ে যে প্রশ্ন দেখা দিয়েছিল, এ নিয়ে তদন্তের পর দেখা যাচ্ছে, হিলারি ক্লিনটনের বিরুদ্ধে কোনো অভিযোগ করাটা উচিত হবে না।

তিনি বলেন, ঘটনার পর্যালোচনা শেষ করেছে এফবিআই। তবে সেখানে এমন কিছুই পাওয়া যায়নি।

এর ফলে ই-মেইল কেলেংকারি নিয়ে জেমস কমের আগের বক্তব্যই এবার প্রতিফলিত হল।জেমস কমের চিঠি

গত জুলাই মাসে জেমস কমে বলেছিলেন, পররাষ্ট্রমন্ত্রী থাকার সময় ব্যক্তিগত সার্ভার ব্যবহার করে সংবেদনশীল তথ্যাদি ব্যবহারের ক্ষেত্রে হিলারি ক্লিনটন অসাবধান ছিলেন। কিন্তু তিনি অপরাধী নন।

জেমস কমের এ বক্তব্যকে স্বাগত জানিয়েছেন হিলারির নির্বাচনী প্রচারণার যোগাযোগ শাখার প্রধান ডেনিফার পালমিয়েরি।

তিনি বলছেন, ‘হিলের কাছে পাঠানো ডিরেক্টর কমের চিঠিটা আমরা দেখেছি। আমরা আনন্দিত যে, গত জুলাইয়ে তিনি যে উপসংহারে পৌঁছেছিলেন, সেটিই পাওয়া গেছে।’

ডেনিফার পালমিয়েরি আরও বলেন, ‘আমরা অবশ্য আত্মবিশ্বাসী ছিলাম যে, তিনি এটাই পাবেন। আমরা অত্যন্ত আনন্দিত যে, এই ব্যাপারটার একটা সমাধান হল।’

ব্যক্তিগত সার্ভার থেকে রাষ্ট্রীয় গোপন তথ্যসমৃদ্ধ ই-মেইল ব্যবহার করা নিয়ে নির্বাচনের কিছুদিন আগে হঠাৎ করে বিতর্ক দেখা দেয়।

আর এ কারণে হিলারির নির্বাচনী প্রচারণাও একটা টালমাটাল অবস্থায় পড়ে গিয়েছিল।

তবে এখন শেষ মুহূর্তে দেয়া জেমস কমের এই বক্তব্যকেও রাজনৈতিকভাবে ব্যাখ্যা করেছেন রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প শিবির।

রিপাবলিকান প্রার্থীর অ্যাডভাইজার নেট গিংগ্রিচ এক টুইটে বলেছেন, ‘কমে নিশ্চয়ই অনেক রাজনৈতিক চাপে ছিলেন।’

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে