,

হঠাৎ মুখোমুখি হৃত্বিক ও কঙ্গনা…

 

235120hrithik_বিনোদন ডেস্ক : কঙ্গনা রানাউত ও হৃত্বিক রোশনের মধ্যে বিবাদ বলিউডের খুবই আলোচিত বিষয়। দু’পক্ষের তরফ থেকে একে অপরের বিরুদ্ধে বিভিন্ন সময়ে নানা মন্তব্য করা হয়েছে। এবার এই বিবাদে নতুন মোড়। স্পটবয়ডটকম-এ প্রকাশিত প্রতিবেদনে জানা গেছে, বিশাল ভরদ্বাজের অফিসে মুখোমুখি হয়ে গিয়েছিলেন হৃত্বিক ও কঙ্গনা। স্বাভাবিকভাবেই অনেকেই জানতে চাইবেন-কী হল এরপর?

প্রতিবেদন অনুসারে, আগামী সিনেমা ‘রেঙ্গুন’-এর প্রোমোশনের কৌশল সংক্রান্ত ব্যাপারে আলোচনার জন্য বিশালের অফিসে গিয়েছিলেন কঙ্গনা। সেখানে পরিচালকের সঙ্গে প্রায় এক ঘন্টা ধরে কথা হয় তাঁর। ঠিক এরপরই বিশালের সঙ্গে হৃত্বিকের দেখা করার কথা ছিল।

সেই মতো কঙ্গনা যখন বিশালের অফিস ছেড়ে যাচ্ছেন, তখন সেখানে ঢুকছেন হৃত্বিক। আচমকাই মুখোমুখি দু’জনে। একে অপরকে দেখে দু’জনই থমতে গেলেন। তারপর একে অপরকে এড়িয়ে যাওযার চেষ্টা করেন তাঁদের। কঙ্গনা মাথা নিচু করে গাড়ির দিকে এগিয়ে যান। কঙ্গনাকে দেখে হৃত্বিকও চমকে গিয়ে ফের নিজের গাড়িতে গিয়ে বসে পড়েন। কঙ্গনা ওই চত্বর থেকে চলে যাওয়ার পরই বিশালের অফিসের দিকে পা বাড়ান হৃত্বিক।সূত্র: এবিপি আনন্দ

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা