,

ঐশ্বরিয়ার খোলামেলা অভিনয়, মুখ খুললেন অভিষেক

photo-1478415470করন জোহরের ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবিতে রণবীর কাপুরের সঙ্গে বেশকিছু ঘনিষ্ঠ দৃশ্য ছিল ঐশ্বরিয়া রাই বচ্চনের। কিছু দৃশ্য সেন্সরবোর্ড কেটে ফেললেও কিছু রেখে দেওয়া হয়েছে। শুরু থেকেই এ নিয়ে তর্কবিতর্ক কম হয়নি। পর্দায় ঐশ্বরিয়ার খোলামেলা অভিনয় নিয়ে নিজেদের অস্বস্তি প্রকাশ করেছেন ঐশ্বরিয়ার শ্বশুড়-শাশুড়ি অমিতাভ ও জয়া বচ্চন।

তবে এতদিন এসব নিয়ে কোনো কথাই বলেননি ঐশ্বরিয়ার স্বামী অভিনেতা অভিষেক বচ্চন। অভিষেকের নীরবতা নিয়ে গুঞ্জন তো কিছুটা ছিলই। শেষমেশ নীরবতা ভাঙলেন অভিষেক। মুম্বাই মিররের সঙ্গে গত শুক্রবার কথা বলেন তিনি। ইন্ডিয়ান সুপার লিগ ফুটবলের একটি দলের মালিক অভিষেক। এখন লিগের খেলা চলছে, তাই দল নিয়েই ব্যস্ত আছেন এই অভিনেতা।

‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ এবং ঐশ্বরিয়ার খোলামেলা অভিনয় প্রসঙ্গে অভিষেক বচ্চন বলেন, ‘দুর্ভাগ্যবশত এখনো ছবিটি আমার দেখা হয়নি। আমি ফুটবল টিমের সঙ্গে বিভিন্ন জায়গায় যাচ্ছি এখন। সামনের সপ্তাহে ছবিটি দেখার ইচ্ছে রয়েছে। তবে শুটিংয়ের সময়কার কিছু ফুটেজ দেখেছিলাম, পোস্ট প্রোডাকশনের সময়ও দেখেছি। আমার মনে হয় ঐশ্বরিয়াকে দুর্দান্ত লেগেছে ছবিটিতে এবং করন জোহরও তাঁর পুরো ইউনিটের জন্য আমি খুব খুশি। ওদের সবার প্রতি আমার শুভকামনা রইল।’

গত ২৮ অক্টোবর মুক্তি পায় করন জোহর পরিচালিত তারকাবহুল ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবিটি। ছবিটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রণবীর কাপুর, ঐশ্বরিয়া রাই বচ্চন, আনুশকা শর্মা ও ফাওয়াদ খান। ৭২ কোটি রুপি বাজেটে নির্মিত ছবিটি এখন পর্যন্ত ভারত ও ভারতের বাইরে থেকে আয় করেছে ১৭২ কোটি রুপিরও বেশি।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে