বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

একা আছি তো কী হয়েছে?

1432647324977বিনোদন ডেস্ক : বলিউড পাড়ায় শোনা যাচ্ছে শ্রদ্ধার প্রেমের গুঞ্জন। সত্যিই শ্রদ্ধা প্রেমে বুঁদ হয়ে আছেন। তবে, পত্র-পত্রিকা যেই প্রেমের কথা প্রচার করছে এটি সেই প্রেম নয়। এই নায়িকা এখন প্রেম করছেন তাঁর কাজের সঙ্গে। আক্ষরিক অর্থেই, তিনি এখন প্রতিদিন সিনেমার শুটিংয়ে সময় দিচ্ছেন। তাই কোন রক্ত মাংসের মানুষের সঙ্গে প্রেম করার সময় আপাতত তাঁর হাতে নেই। শ্রদ্ধা জানিয়েছেন, একাই বেশ সুখে আছেন তিনি।

নভেম্বরের ১১ তারিখে মুক্তি পাবে শ্রদ্ধা কাপুর অভিনীত ‘রক অন ২’। এই ছবিতে তাঁর সহশিল্পী ফারহান আখতার। আর তাঁকে ঘিরেই শ্রদ্ধার সম্পর্কে ছড়ানো হচ্ছে নানা গুজব। এই ধরণের উড়ো খবরে ভীষণ বিরক্ত শ্রদ্ধা বলেন, ‘আমার খুব অবাক লাগে। মানুষ এসব খবর পায় কোত্থেকে? এটি খুবই দুঃখজনক, আর একেবারেই ঠিক কাজ নয়। যাঁকে জড়িয়ে এমন গুজব ছড়ানো হয় সেই শিল্পীর জন্য অপমানজনক।’

তিনি আরও বলেন, ‘এই ধরণের খবরে ক্ষতি যা হওয়ার আমারই হচ্ছে। এমন সময় আমার মা-বাবা আমাকে সান্ত্বনা দেন। তাঁরা আমাকে বোঝান যে, এসব জীবনেরই অংশ। আমি আসলে এখন আমার কাজের সঙ্গে প্রেম করছি। আর একাই ভালো আছি।’ হিন্দুস্তান টাইমস।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ