,

তারিনের মেয়ে তিশা!

30279-tareentisahবিনোদন প্রতিবেদক : এবার একটি নাটকে মা ও মেয়ের ভূমিকায় অভিনয় করছেন তারিন ও তাসনুভা তিশা। ‘আমার একলা আকাশ’ শিরোনামের নাটকে তাদের দেখা যাবে। এতে তারিন অভিনয় করছেন আশা চরিত্রে এবং তার মেয়ে ভাবনার ভূমিকায় তাসনুভা তিশা। নাটকে তারিনের স্বামীর চরিত্রে অভিনয় করছেন মানস বন্দ্যোপাধ্যায়।

১ নভেম্বর রাজধানীর উত্তরায় নাটকটির শুটিং শুরু হয়েছে। এতে অভিনয় প্রসঙ্গে তারিন বলেন, ‘নাটকটির মূল ভাবনা কৌশিক দার কাছে শুনেই আমি কাজটি করতে আগ্রহী হয়েছি। অনেকেই মনে করতে পারেন যে, এই প্রজন্মের একজন অভিনেত্রীর মায়ের চরিত্রে কেন অভিনয় করেছি। আমার কাছে সবসময়ই একটি বিষয় খুব স্পষ্ট যে, যদি নাটকের গল্প এবং চরিত্র ভালো হয় তাহলেই আমি কাজ করি। আমার কাছে মনে হয়েছে, এটি একটি সমসাময়িক গল্পের নাটক এবং আমাদের দেশের নারীরা এই নাটকে কিংবা আমার চরিত্রে নিজেদের খুঁজে পাবেন।’

তারিনের সঙ্গে অভিনয় প্রসঙ্গে তাসনুভা তিশা বলেন, ‘তারিন আপু অনেক উঁচুমাপের একজন অভিনেত্রী। তার সঙ্গে অভিনয় করতে পারাটা আমার জন্য সৌভাগ্যের। আমার কৃতজ্ঞতা কৌশিক দাদার প্রতি। সেইসাথে তারিন আপুর প্রতিও। পরিচালক জানান, শিগগিরই নাটকটি একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচার হবে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা