,

তিনি যখন মিস ওয়ার্ল্ড, আমি তখন স্কুলছাত্রী-দীপিকা

fa1ac914ff47edcb6443e906f85e9c6f-pinga-shotবলিউডে প্রতিযোগিতার বাজারে এ দুজনের নাম আসে প্রথমেই। একই ছবিতে অভিনয় করেছিলেন দুজন। বলিউডের গণ্ডি পেরিয়ে হলিউডেও তাঁদের পদচারণ। প্রতিযোগিতায় টক্কর লাগলেও পরস্পরকে শ্রদ্ধার চোখেই দেখেন দীপিকা পাড়ুকোন ও প্রিয়াঙ্কা চোপড়া। একটি অনুষ্ঠানে নিজের প্রতিদ্বন্দ্বীর গুণের কথাই শোনা গেল দীপিকার মুখে।
‘কোয়ান্টিকো’ দিয়ে প্রিয়াঙ্কা পশ্চিমের জনপ্রিয় মুখ। আসছে ‘বেওয়াচ’ ছবিতেও ডোয়াইন জনসনের সঙ্গে দেখা যাবে তাঁকে। এদিকে আরেক অভিনেত্রী দীপিকাও সমানতালে দৌড়াচ্ছেন। ‘পদ্মাবতী’ ছবিতে পুরুষ তারকা রণবীর সিংকে ছাড়িয়ে গেছে তাঁর পারিশ্রমিক। কিছুদিনের মধ্যেই রুপালি পর্দায় হাজির হবেন হলিউড অভিনেতা ভিন ডিজেলের সঙ্গে।
এমন প্রতিযোগিতা চললেও ভোগ ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে দীপিকা বললেন, প্রিয়াঙ্কা তাঁর প্রতিযোগী হওয়াতে কোনো সমস্যাই নেই। দীপিকার ভাষায়, ‘আমাদের দুজনের শুরুটা আলাদা। আমি এখনো মনে করতে পারি, তিনি যখন মিস ওয়ার্ল্ড হন, তখন আমি স্কুলছাত্রী। অনেক বছর ধরেই তাঁকে চিনি। তাঁর কোনো পরিবর্তন নেই। তাঁর ক্যারিয়ারের চাহিদা আর আমার ক্যারিয়ারের জন্য যা চাই—এ দুইয়ের মধ্যে বিস্তর তফাত আছে।’
দীপিকা বর্তমানে সঞ্জয় লীলা বানশালির ছবি ‘পদ্মাবতী’ নিয়ে ব্যস্ত আছেন। ছবিতে তাঁর সঙ্গে অভিনয় করেছেন রণবীর সিং ও শহীদ কাপুর। হিন্দুস্তান টাইমস

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা