,

ডিভোর্সের আগেই মধ্যরাতে মালাইকার বাড়িতে আসেন কোন নায়ক?

malaikaবিনোদন ডেস্ক : স্বামী আরবাজ খানের সঙ্গে এখনো বিচ্ছেদ হয়নি মালাইকা অরোরার। শোনা যাচ্ছে বিবাহবিচ্ছেদের মামলার জন্য এখন আলাদা থাকেন। এর মধ্যেই বলিউড নতুন গুঞ্জন- মধ্যরাতে প্রায়ই এক বলিউড তারকা আসেন মালাইকার বাড়িতে।

মালাইকা ও আরবাজ যে আলাদা হয়ে যাচ্ছেন এমন খবর বেশ কিছু দিন ধরেই রয়েছে। সেই জল্পনা সত্যি করে গত কয়েক মাস ধরে মালাইকা-আরবাজ আলাদা থাকছেন বলেও খবর। আরবাজ-মালাইকার সম্পর্কের এই ভাঙনের জন্য অনেকেই মনে করেন বলিউডের তারকা অর্জুন কপূর দায়ী। সালমান খানের বোন অর্পিতার সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়ার পরে নাকি মালাইকার সঙ্গে অর্জুন কাপুরের ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়েছে। আর তাতেই নাকি চিড় ধরেছে মালাইকা-আরবাজের দাম্পত্যে।

সম্প্রতি অর্জুনকে মাঝরাতে মালাইকার বাড়িতে যেতে দেখা গেছে। ওই রিপোর্টে আরও বলা হয়েছে, এটাই প্রথম নয়, আগেও বেশ কয়েকবার মালাইকার বাড়ির সামনে অর্জুনের গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। সেখানে সংবাদমাধ্যম দাঁড়িয়ে রয়েছে কিনা, সেটা নিরাপত্তারক্ষীরা খোঁজ নিয়ে জানানোর পরেই অর্জুন গাড়িতে এসে বসেন।

দাবি করা হয়েছে, গত কয়েক মাস ধরে মালাইকার বাড়িতে অর্জুন কাপুরের যাতায়াত বেড়েছে। আর এই সময়টাতেই মালাইকা-আরবাজ বিচ্ছেদের সম্ভাবনা ও আলাদা থাকা শুরু হয়েছে। তাই প্রশ্ন উঠেছে, কেন মালাইকার কাছে যান অর্জুন? এটা কি নিছকই বন্ধুত্ব? তা যদি হয় তবে এত গোপনীয়তা কেন?

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা