,

আইএস প্রধান বাগদাদি অবরুদ্ধ!

 

আন্তর্জাতিক ডেস্ক :মসুল শহরে ইরাকি সেনার পাতা ফাঁদে পা দিল আইএস প্রধান আবু বকর আল বাগদাদি। তাকে এখন ঘিরে ফেলেছে ইরাকি সেনা। গত ৮–‌৯ মাস ধরে ইরাকে আইএস জঙ্গিদের শেষ ঘাঁটি মসুল দখলের মরিয়া চেষ্টা চালাচ্ছে ইরাকি সেনাবাহিনী। এই গোটা সময়টা বাগদাদি আত্মগোপন করে ছিলেন। কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না তার। কিন্তু গুপ্তচরদের খবর ছিল, মসুলেই আছে বাগদাদি। সেখানেই গোপন আস্তানায় বসে রণকৌশল ঠিক করে দিচ্ছে। কাজেই মসুলে চূড়ান্ত হামলার পাশাপাশি বাগদাদিরও খোঁজ চলছিল। হঠাৎই সাফল্য এলো বুধবার। জানা গেল, সেনাবাহিনীর কৌশলী চেষ্টায় গোপন ঘাঁটি থেকে বেরিয়ে এসেছেন বাগদাদি। এবং বেরিয়েই বেকায়দায়। চারদিক থেকে ঘিরে ধরেছে ইরাকি বাহিনী। এই সুযোগে তাকে হত্যা করা গেলে গভীর সঙ্কটে পড়বে আইএস সদস্যরা।

full_1257323310_1475556121

চলতি সঙ্ঘর্ষের মধ্যেই তাদের নতুন একজন ‘‌খলিফা’‌ খুঁজে নিতে হবে। নয়ত নেতৃত্বের সঙ্কটে আরো কঠিন অবস্থায় পড়বে কোণঠাসা আইএস গোষ্ঠী।
গুজব শোনা যাচ্ছে, বাগদাদি নাকি এর মধ্যেই জখম হয়েছেন। কুর্দি প্রেসিডেন্ট মাসুদ বারজানির সেনাপ্রধান ফুয়াদ হুসেইন বুধবার জানিয়েছেন, তার কাছে পাকা খবর আছে যে বাগদাদি হয় মারাত্মকভাবে জখম, নয় নিহত। হুসেইনের সেনা চরেরা বাগদাদির গতিবিধির ওপর লক্ষ্য রাখত। তাদের বক্তব্য, বাগদাদি নিজে ময়দানে না নেমে, আড়াল থেকে অন্য আইএস কমান্ডারদের সঙ্গে যোগাযোগের ভরসায় দল চালাতেন। কিন্তু ২০১৪ সালে প্রাথমিক সাফল্যের পর একে একে সেই কমান্ডাররা যুদ্ধে মারা পড়েছেন বা লড়াইয়ের ময়দান ছেড়ে পালিয়েছেন। ফলে বাগদাদির নেতৃত্বের রাশ এমনিতেই আলগা হয়ে গিয়েছিল।‌

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা