বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘১৪ পুরুষের হাতে ধর্ষিত আন্তর্জাতিক মুখ মুখতার’

1033117আন্তর্জাতিক ডেস্ক : ১৪ জন পুরুষের হাতে ধর্ষিতা হয়েও দমে যাননি পাকিস্তানের মুখতার মাই ! তার জীবনে ঘটনাটি ঘটেছিল ১৪ বছর আগে। দেশটির যে গ্রামে থাকতেন মুখতার, সেখানে ছিল মাস্তোই বালোচ গোষ্ঠীর প্রতাপ। আর মুখতার ছিলেন তাতলা গোষ্ঠীর সদস্যা। দুই গোষ্ঠীর মধ্যে জাতি বিবাদ লেগেই থাকত। সেই বিবাদের জেরেই মুখতারের ছেলে শাকুরের বিরুদ্ধে অভিযোগ উঠে, সে নাকি মাস্তোই গোষ্ঠীভুক্ত আব্দুল খালিকের মেয়ের সঙ্গে ব্যভিচারে লিপ্ত হয়েছে। সেই অপরাধের শাস্তি হিসেবে মুখতারের ছেলেকে ধরে এনে আব্দুলের লোকজন  তার শ্লীলতাহানি করতে থাকে। ছেলেটি তখন ভয়ে চিৎকার দিতে থাকে। ছেলের চিৎকারে ছুটে যান মা মুখতার ও তাতলা গোষ্ঠীর অন্যান্য নারীরা। মুখতারের ছেলের উপর তখনও চলছে অত্যাচার। বিষয়টি বুঝতে আব্দুলের বাড়ি ঘেরাও করে ছেলেটির মা মুখতার ও তার সঙ্গীরা। এতে আব্দুলের লোকজন রেগে মুখতারকে তুলে নিয়ে যায় একটি আস্তাবলে। সেখানে মুখতারের মাথায় বন্দুক ঠেকিয়ে ১৪ জন মিলে তাকে ধর্ষণ করে! খবর এবেলার।

তারপর দীর্ঘ চিকিৎসার পরে যখন সুস্থ হয়ে উঠেন মুখতার, তখন শুরু হয় তার আসল লড়াই। নিজের লড়াইয়ের মাধ্যমে মুখতার হয়ে উঠেন নারীর প্রতিবাদের আন্তর্জাতিক মুখ। তিনি প্রতিজ্ঞা করেছিলেন যারা তার উপর এ রকম অত্যাচার করেছিল, তাদের তিনি শাস্তি দেবেনই। দীর্ঘ আইনি লড়াইয়ের পর অভিযুক্ত ১৪ জনকে গ্রেফতারও করা হয়, কিন্তু প্রভাব খাটিয়ে তারা মুক্তি পেয়ে যান। তবুও তিনি হার মানেনি! নিজের স্বেচ্ছাসেবী সংস্থা তৈরি করে পাকিস্তানি মেয়েদের শিক্ষা ও প্রগতির ব্যাপারে সক্রিয় হয়ে উঠন তিনি। আত্মজীবনী লিখে নিজের জীবন সংগ্রামের কথা তুলে ধরেন সবার সামনে। আর তার সেই আত্মজীবনী বিশ্বজোড়া খ্যাতিও অর্জন করে।

সম্প্রতি পাকিস্তানের একটি ফ্যাশান শোতে হাজির হয়েছিলেন মুখতার। শোয়ের শেষে উপস্থিত দর্শক ও সংবাদ মাধ্যমকে তিনি জানান, আমার সমস্ত বোন, যারা আমার মতো পরিস্থিতিতেই জীবন কাটাচ্ছে, তাদের আমি বলতে চাই, পুরুষদের মতো আমাদেরও হৃদয় এবং মস্তিস্ক আছে। আমাদেরও রয়েছে ভাবনা-চিন্তার ক্ষমতা। কাজেই অন্যায়ের দ্বারা অবদমিত না হয়ে, আমি সমস্ত মেয়েকে বলব আশাবাদী হতে।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ