,

১০০ কোটি ছাড়িয়ে ‘জেন্টলম্যান’ (ভিডিও)

বিনোদন ডেস্ক : দক্ষিণ কোরিয়ার পপ গায়ক পার্ক জে সাং। বিশ্ববাসীর কাছে যিনি সাই নামেই বেশি পরিচিত। ২০১২ সালে ‘গ্যাংনাম স্টাইল’ গানটি গেয়ে বিশ্বের অসংখ্য দর্শকের হৃদয়ে জায়গা করে নেন তিনি।

gentaleman1478078182
তার গাওয়া ‘জেন্টলম্যান’ গানটি সম্প্রতি ইউটিউবে ১০০ কোটির বেশিবার দেখার মাইলফলক অর্জন করেছে। এরই মাধ্যমে ‘গ্যাংনাম স্টাইল’ গানের মতো জেন্টলম্যান গানটিও নজির স্থাপন করল।

‘জেন্টলম্যান’ গানটিতে বিশেষ কিছু এফেক্টের ব্যবহার করা হয়েছে। পাশাপাশি একটি গল্প বলারও চেষ্টা করেছেন তিনি। আরেকটি বিষয় ‘গ্যাংনাম স্টাইল’র মতোই এই গানের মিউজিক ভিডিওতেও আলাদা নাচের স্টেপ ব্যবহার করেছেন সাই।

২০১৩ সালে মুক্তি পায় ‘জেন্টলম্যান’ গানটি। মুক্তির বছরই প্রায় ৬০ কোটিবার দেখা হয়েছিল এটি। এবার সবমিলিয়ে ১০০ কোটি ছাড়িয়ে গেল।

সাইয়ের ‘গ্যাংনাম’ গানটি ২০১২ সালে মুক্তির পর ইউটিউবে ১০০ কোটিবার দেখা হয়েছিল। ২০১৪ সালে তা ২০০ কোটিবার দেখা হয়। বর্তমানে এ গান ২৪৬ কোটিবার ইউটিউবে দেখা হয়েছে। ‘জেন্টলম্যান’ গানটিও ২০০ কোটির ঘরে পৌঁছাতে পারে কিনা তা এখন দেখার বিষয়।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে