,

এবার একসাথে সিনেমায় আসছেন দুই খান

বিনোদন ডেস্ক :সুলতানে সুযোগ এসেছিল। কিন্তু শেষ পর্যন্ত দর্শকের আশা পূর্ণ হয়নি। শাহরুখ খান আর সালমান খানকে একসঙ্গে পর্দায় দেখা যায়নি। শাহরুখের অংশটি কেটে বাদ দিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু এবার আবার শাহরুখ ও সালমান ভক্তদের জন্য সুখবর। শোনা যাচ্ছে, একসঙ্গে পর্দায় দেখা যেতে পারে দুই খানকে। ছবির নাম টিউবলাইট।

salman-sharukh-binodon69

একটি সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে এই খবর। শোনা গেছে, টিউবলাইটে অতিথি শিল্পী হিসেবে দেখা যাবে শাহরুখ খানকে। চরিত্রটিতে প্রথমে শত্রুঘ্ন সিনহার অভিনয় করার কথা ছিল। কিন্তু শেষ পর্যন্ত শাহরুখ খানকে চরিত্রটির জন্য মনোনীত করেন পরিচালক কবীর খান।

সম্প্রতি বুদাপেস্ট থেকে দা রিং ছবির শুটিং সেরে ফিরেছেন শাহরুখ খান। বান্দ্রায় একটি অনুষ্ঠানেও অংশ নেন তিনি। সেখানে শাহরুখ বলেন, প্রত্যেক মাসে তিনি বান্দ্রা ব্যান্ডস্ট্যান্ডে পারফর্ম করবেন। এ বিষয়ে তিনি সালমানকেও বলেছেন। হয়ত কয়েক সপ্তাহ বা মাসের মধ্যে সালমান তাঁর সঙ্গে যোগ দেবেন।

শাহরুখের এই উক্তি থেকে বোঝা যায়, তাঁর আর সালমানের সম্পর্ক এখন বেশ ভালো। এবার যদি টিউবলাইটে তিনি অভিনয় করেন, তাহলে উভয়ের অনুরাগীদের কাছে তা বড় পাওয়া সে বিষয়ে সন্দেহ নেই। দীর্য ৯ বছর পর তাঁদের একসঙ্গে স্ক্রিনে আবার দেখতে পাবে দর্শক।

মাঝে শোনা গিয়েছিল টিউবলাইট নিয়ে নাকি সালমান খান আর কবীর খানের মধ্যে সমস্যা হয়েছে। কবীরের সঙ্গে নাকি টিউবলাইটের পর আর সালমান ছবি করবেন না বলেও শোনা গিয়েছিল। তবে কবীর খান বিষয়টি গুজব বলে উড়িয়ে দেন। সালমান ও শাহরুখকে একসঙ্গে শেষ দেখা যায় ওম শান্তি ওম ছবিতে। সেখানে একটি গানে স্ক্রিন শেয়ার করেছিলেন তাঁরা।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা