,

মসুলের শহরতলীতে ইরাকি বাহিনী

আন্তর্জাতিক ডেস্ক :ইরাকের মসুল শহর থেকে ইসলামিক স্টেটকে (আইএস)হটাতে সরকারি বাহিনী এই প্রথম শহরটির পূর্ব দিকের শহরতলী এলাকায় ঢুকে পড়েছে।ইরাকি যৌথ বাহিনীর কমান্ড জানিয়েছে, মসুলে বিমানবন্দরের তিন কিলোমিটারের কাছাকাছি অবস্থান করছেন তারা।তবে ইরাকি সৈন্যদের সাথে থাকা একজন সংবাদদাতা জানিনিয়েছেন, আইএসের সাথে ইরাকের সরকারি সেনাবাহিনীর তীব্র লড়াই হচ্ছে। আইএসের তীব্র প্রতিরোধের মোকাবেলা করে তাদের এগুতে হচ্ছে।

image-4374
আইএস যোদ্ধারা রকেটচালিত গ্রেনেড, মর্টার, ছোট আগ্নেয়াস্ত্র ও আত্মঘাতী গাড়িবোমা ব্যবহার করছে। মসুলে তিন থেকে পাঁচ হাজার আইএস যোদ্ধা রয়েছে বলে মনে করা হয়।

অন্যদিকে মার্কিন-নেতৃত্বাধীন বাহিনী এরই মধ্যে চার-পাঁচটি বিমান হামলা চালিয়ে ইরাকি বাহিনীর অগ্রাভিযানে সহায়তা দিচ্ছে।

ইরাকি প্রধানমন্ত্রী হায়দার আল-আবাদি আইএসের প্রতি ‘হয় আত্মসমর্পণ বা মৃত্যুবরণ করার’ আহ্বান জানিয়েছেন।

মসুল থেকে এখন আর লোকজনকে পালিয়ে আসতে দেখা যাচ্ছে না। সংবাদদাতারা ধারণা করছেন, শহরটিতে এখনো প্রায় ১০ লাখ লোক রয়েছে।

এর আগে সোমবার ইরাকি সেনারা মসুল শহরের এক কিলোমিটারের মধ্যে পৌঁছে যায়। এখানে বাজওয়াইয়া নামের একটি গ্রাম ইরাকি সেনারা পুনর্দখল করার পর স্থানীয় লোকজন তাদের বাড়ি ঘর থেকে বেরিয়ে আসে।

দু’বছর পর ইসলামিক স্টেটের নিয়ন্ত্রণ থেকে মুক্তি পেয়ে তারা স্বস্তি প্রকাশ করে।

এই যুদ্ধে ইরাকি নিরাপত্তা বাহিনীর প্রায় ৫০ হাজার সদস্য অংশ নিয়েছে।যাদের মধ্যে রয়েছে সেনাবাহিনী, কুর্দি পেশমার্গা এবং বিভিন্ন সুন্নি গোষ্ঠীর মিলিশিয়।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে