,

বিয়ে না করেও একসঙ্গে ১৩ বছর, তারপর বিচ্ছেদ!

kamal-gautamiবিনোদন ডেস্ক : চলতি বছরে বলিউড অনেকগুলো ব্রেক আপ আর ডিভোর্স দেখেছে। এবার সেই ব্রেক আপের তালিকায় সংযোজিত হল আরও একটি নাম। বিচ্ছেদ হয়ে গেল কমল হাসান ও গৌতমীর।

দু’জনেই দক্ষিণী ছবির নামজাদা নায়ক-নায়িকা। কমল হাসান অবশ্য বহু হিট বলিউড ছবিরও নায়ক হয়েছেন। ছবি প্রযোজনা ও পরিচালনাতেও তিনি বেশ সফল।

১৩ বছর আগে ২০০৩ সালে গৌতমীর সঙ্গে তার একটি সম্পর্ক গড়ে ওঠে। আনুষ্ঠানিকভাবে বিয়ে অবশ্য কখনওই করেননি তারা। কিন্তু স্বামী-স্ত্রীর চেয়ে তাদের ভালবাসা কোনো অংশেই কম ছিল না। লিভ ইন করতেন দু’জনে। কিন্তু এবার সেই সম্পর্কে এল ছেদ। আলাদা হয়ে গেলেন দু’জনে। একটি ব্লগ লিখে নিজেই এই কথা জানিয়েছেন গৌতমী।

নিজের ব্লগে গৌতমী লিখেছেন, তার এবং কমলের পথ এখন একেবারেই আলাদা হয়ে গেছে। এবং কোনোভাবেই তাদের এই দূরত্ব মোচন আর সম্ভব নয়। ঠিক কী কারণে এই বিচ্ছেদ, তা অবশ্য স্পষ্ট করে বলেননি গৌতমী, কিন্তু এটা জানিয়েছেন যে, এই ব্রেক আপের সিদ্ধান্ত তার জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্তগুলোর একটি ছিল।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে