,

২১ ফেব্রুয়ারির অনুষ্ঠানে যোগ দেবেন নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী

 

আন্তর্জাতিক ডেস্ক :নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী বোরগ ব্রেন্ডে আগামি বছরের ২১ ফেব্রুয়ারির অনুষ্ঠানে যোগদান করবেন। মঙ্গলবার নরওয়ের নতুন রাষ্ট্রদূত সিসেল ব্লেকেন পররাষ্ট্র মন্ত্রণালয়ে পরিচিতমূলক এক সাক্ষাতের জন্য গেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে এ বিষয়ে আলোচনা হয়।
মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, ‘নরওয়েসহ অন্যান্য নরডিক দেশগুলির (ডেনমার্ক, সুইডেন ও আইসল্যান্ড) সঙ্গে আমরা যোগাযোগ বাড়াচ্ছি এবং পররাষ্ট্রমন্ত্রী এ চারটি দেশ সেপ্টেম্বরে সফর করেছেন।’

1b77a2593dd6a93b2db3707c2fbe00f7-5818ad47697d7

 
পররাষ্ট্র মন্ত্রণালয়ের আরেক কর্মকর্তা বলেন, ‘গত সেপ্টেম্বরে পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলীর সঙ্গে নরওয়ের রাজধানী অসলোতে ব্রেন্ডের সঙ্গে এক বৈঠকে তাকে ঢাকা সফরের আমন্ত্রণ জানান। প্রস্তাব পেয়ে নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী ফেব্রুয়ারি মাসে ঢাকা আসার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন। তখন তাকে ২১ ফেব্রুয়ারি ঢাকা আসার প্রস্তাব দিলে তিনি সেটি গ্রহন করেন।’ প্রসঙ্গত, গতবছর পশ্চিম বঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ২১ ফেব্রুয়ারির অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন।

নরওয়ের সমুদ্র অর্থনীতির উপর বিশেষ জ্ঞান আছে এবং বাংলাদেশ দেশটির সঙ্গে এ বিষয়ে একটি কাঠামো চুক্তি করতে আগ্রহী জানিয়ে ওই কর্মকর্তা জানান, ‘নরওয়ের স্ট্যাটওয়েল কোম্পানির সমুদ্রে তেল সম্পদ আহরণের বিশেষ অভিজ্ঞতা আছে এবং বাংলাদেশে তারা কাজ করতে পারে কিনা সে বিষয়েও আলোচনা চলছে।’

তিনি আরও জানান, এছাড়া বিনিয়োগের বিষয়েও আমরা আলোচনা করছি কারণ এখানে বিনিয়োগের অনেক সুযোগ আছে। বাংলাদেশের সবচেয়ে বড় মোবাইল ফোন কোম্পানি গ্রামীণ ফোনে নরওয়ের কোম্পানি টেলেনর বিনিয়োগ করেছে। নরওয়ের পেনশন ফান্ডে প্রচুর পরিমান অর্থ রয়েছে এবং বাংলাদেশ সুবিধা দিলে সেখান থেকে তহবিল যোগাড় করা সম্ভব বলেও জানান ওই কর্মকর্তা।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা