,

পাকিস্তানে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, পিটিআই কর্মী নিহত

30065-untitled-22আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের দুর্নীতির বিচারের দাবিতে ইমরান খানের নেতৃত্বাধীন পাকিস্তান তেহরিক ই-ইনসাফ (পিটিআই)-এর শোভাযাত্রা কর্মসূচিতে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে পিটিআইয়ের এক কর্মীর মৃত্যু হয়েছে।

আলোচিত পানামা পেপারসে পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের পরিবারের নাম ওঠার পর দুর্নীতির বিচারের দাবিতে কর্মসূচি পালনের ঘোষণা দেয় পিটিআই। রাজধানী ইসলামাবাদে ২ নভেম্বর প্রতিবাদ সমাবেশ করবে পিটিআই। এ কর্মসূচির বিরুদ্ধে হাইকোর্টে রিট করা হয়। তবে আদালত কর্মসূচি পালনের অনুমতি দেয়। তবে নাগরিকদের স্বাভাবিক জীবন নিশ্চিত করারও আদেশ দেন আদালত। সরকারের ভয় পিটিআই কর্মীরা রাজধানী দখল করে সরকারের নিয়ন্ত্রণ নিয়ে নিতে পারে।

সোমবার পিটিআই কর্মীরা শোভাযাত্রা নিয়ে পেশাওয়ার থেকে ইসলামাবাদের উদ্দেশ্যে রওয়ানা দিলে সন্ধ্যায় স্বাবি এলাকায় পুলিশের বাধার মুখে পড়ে। পুলিশ শোভাযাত্রা আটকে দিতে রাস্তায় ব্যারিকেড দেয়। এ সময় সেখানে ব্যাপক সংঘর্ষ হয়। বিক্ষোভকারীরা পুলিশের দিকে ইট-পাটকেল ছুড়ে মারে। পুলিশও টিয়ারশেল নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হন।

সন্ধ্যায় অন্ধকার হয়ে গেলে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী পিছু হটে যায়। পিটিআই কর্মীরা তখন ব্যারিকেড ভেঙে এগিয়ে যায়। পথে বিক্ষুব্ধরা বেশ কয়েকটি যানবাহনে অগ্নিসংযোগ করে। পরে আহতদের এক কর্মীর মৃত্যু হয়।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে