,

ইন্দোনেশিয়ায় বিমান নিখোঁজ

 

আন্তর্জাতিক ডেস্ক :ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলের পার্বত্য এলাকায় সোমবার চার ক্রুসহ এক মালবাহী বিমান নিখোঁজ হয়েছে।পরিবহণ মন্ত্রণালয় জানায়, বিমানটি প্রত্যন্ত পাপুয়া প্রদেশের তিমিকা নগরী থেকে লাগায় যাচ্ছিল। তিমিকা থেকে লাগা যেতে ৩০ মিনিট সময় লাগে। স্থানীয় কর্তৃপক্ষের মালিকানাধীন এ বিমান লজিস্টিক ও ট্রান্সপোর্ট কোম্পানি আলফা ট্রান্স পরিচালনা করে।

image-4212

বিমানটি লাগায় অবতরণের জন্য নিয়ন্ত্রণ কক্ষের সাথে যোগাযোগ করেছিল। তবে বিমানটির সাথে নিয়ন্ত্রণ কক্ষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এবং অবতরণ করেনি।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, দুটি পর্বতের মধ্য দিয়ে যাওয়ার সময় বিমান থেকে একটি জরুরী বার্তা পাঠানো হয়।

পরিবহণ মন্ত্রণালয়ের মুখপাত্র বামবাং এরভান স্থানীয় সরকারের উদ্ধৃতি দিয়ে বলেন, পানকেক জেলা প্রশাসনের মালামাল পরিবহণের কাজে বিমানটি ব্যবহার করা হচ্ছিল। বিমানের মালামালের ভিতর নির্মাণ সামগ্রীও ছিল।

নিখোঁজ বিমানের অনুসন্ধানে তল্লাশি শুরু হয়েছে। বিমানের সব ক্রু ছিলেন ইন্দোনেশিয়ার নাগরিক।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা