,

দুবাইয়ে অদ্ভুত তরমুজে পৃথিবীকে হুমকি!

photo-1477913532আন্তর্জাতিক ডেস্ক : গত শনিবার সকালের কথা। আরবের অন্যতম ধনী দেশ সংযুক্ত আরব আমিরাতের রাজধানী দুবাইয়ের পাশের শহর শারজাহতে এক ধনকুবের নিজের বাগানে অদ্ভুত একটি ফল দেখতে পান, যা আসলে এক ধরনের তরমুজ। আরব নিউজে প্রকাশিত খবরে জানা যায়, হলুদ রঙের দুষ্প্রাপ্য ওই তরমুজের গা জুড়ে আরবি লেখা ছিল।

শেখ তরমুজের লেখাটি পড়ে প্রথমে কিছুই বুঝতে পারেননি। পরে তিনি পুলিশে খবর দেন। পুলিশ এসে ওই ফলটি নিয়ে যায়।

এরপর লিপি বিশেষজ্ঞরা হলুদ রঙের তরমুজের লেখাটিকে প্রাচীন আরবিতে লেখা একটি হুমকিবার্তা বলে শনাক্ত করেন। তবে হুমকিটি ওই আরব শেখের উদ্দেশে ছিল না। গোটা পৃথিবীকে অভিশাপ দিয়ে লেখা হুমকি ছিল সেটি। এ ছাড়া তরমুজের লিপিটিকে অসংলগ্ন বলেও ব্যাখ্যা করে শারজাহ পুলিশ।

পুলিশ জানায়, পুরো তরমুজটিতে লেখা হয়েছে নখ দিয়ে। কারো দীর্ঘ নখে প্রাচীন আরবি লিপিতে এটি লেখা।

পুলিশের ধারণা, সমুদ্রতীরবর্তী আরব শেখের বাগানে বাইরে থেকে কেউ ওই তরমুজ ছুড়ে দিতে পারে। কারণ ব্যক্তিগত ওই বাগানে প্রবেশাধিকার নিয়ন্ত্রিত।

ধনকুবেরের বাগানে পাওয়া অদ্ভুত লেখাটি নিয়ে এরই মধ্যে আরবে আলোচনা শুরু হয়েছে। অনেকেই একে কালো জাদুকরদের কাজ বলেও ব্যাখ্যা করেছেন। আরব আমিরাতে কালো জাদুর চর্চা নিষিদ্ধ হলেও সাগরপাড়ে এই চর্চা নতুন কিছু নয় বলেও খবরে জানিয়েছে আরব নিউজ।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে