,

এ কোন রণবীর-আনুশকা!

ranbir-anuবিনোদন ডেস্ক : মুক্তির আগেই ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবি নিয়ে আলোচনার শেষ ছিল না। পাকিস্তানি তারকা ফাওয়াদ খানের অভিনয় করা থেকে শুরু করে ঐশ্বরিয়া-রণবীরের চুমু বিতর্ক—কত কিছুই না হলো ছবিটি ঘিরে। এবার ন্যাড়া মাথায় দেখা গেল রণবীর কাপুর ও আনুশকা শর্মাকে।

একের পর এক চমক যেন মুঠোয় পুরে রেখেছিলেন ছবির পরিচালক করণ জোহর। ছবি মুক্তির পর এক এক করে সেগুলো বের করলেন ঝোলা থেকে। দর্শকও তাতেই মাত। বক্স অফিসে ছবিটির প্রথম দিনের আয় ১৩ কোটি রুপি। ছবিটির সঙ্গে টক্কর দেওয়া অজয় দেবগনের ‘শিবায়’ আয় করল ১০ কোটি রুপি।

সে যা–ই হোক, সবকিছুই তো করণ জোহরের ঝোলার চমকের বদৌলতে! সে চমকের একটি হলো, রণবীর কাপুর আর আনুশকা শর্মার ন্যাড়া মাথা। এই বলিউড তারকাদ্বয় এর আগে জুটি বাঁধলেও চমক জাগাতে পারেননি। আর প্রথম চমকেই এক্কেবারে ন্যাড়া!

কেন কেশহীন এই সাজ? তা জানতে হলে প্রেক্ষাগৃহে দিতে হবে ছুট।

গত শুক্রবারে মুক্তি পাওয়া ছবিটির সাফল্যের দৌড়ে শুরুটা বেশ ভালো করেছে। ছবিতে রণবীরের সঙ্গে আরও অভিনয় করেছেন ঐশ্বরিয়া রাই। বলিউড হাঙ্গামা অবলম্বনে

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা