,

জাকির নায়েকের বাবার মৃত্যু, গ্রেফতার শঙ্কায় জানাজায় যাননি

zakir-naikআন্তর্জাতিক ডেস্ক : ভারতের ইসলামী চিন্তাবিদ ডা. জাকির নায়েকের বাবা ডা. আব্দুল করিম নায়েক রোববার মুম্বাইয়ের একটি হাসপাতালে মারা গেছেন। বেশ কিছু দিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। রোববার সকালে নিজ বাড়িতে ৮৭ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। জানা গেছে গ্রেফতার হওয়ার আশঙ্কায় বাবার জানাজায় অংশ নিতে যেতে পারেননি তার ছেলে ডা. জাকির নায়েক। খবর  টাইমস অব ইন্ডিয়ার।

যদিও এ বিষয়ে জিজ্ঞাসা করা হলে জাকির নায়েকের এক সহযোগী বলেন, বাবার জানাজায় অংশ নিতে পারেননি জাকির নায়েক। এটি খুবই স্বল্প সময়ের মধ্যে ঘটেছে, তাই তার পক্ষে সেখানে যাওয়া সম্ভব হয়নি। খুব শিগগিরই তিনি সেখানে উপস্থিত হয়ে বাবার প্রতি শ্রদ্ধা জানাবেন।

নারিয়াদওয়াডি কাবরাস্তানের রিয়ে রোড স্টেশনে তার জানাজায় প্রায় ১ হাজার ৫০০ লোক অংশগ্রহণ করেছে। এতে অনেক আইনজীবী, চিকিৎসক, রাজনীতিবিদ, সাংবাদিক ও ব্যবসায়ীরা অংশগ্রহণ করেন। এ সময় ওই এলাকায় পুলিশের বিভিন্ন শাখার লোকজনের বেশ উপস্থিতি ছিল।

মহারাষ্ট্রের রত্নাগিরিতে জন্ম নেওয়া আবদুল করিম নায়েক ১৯৯৪-৯৫ সালে মানসিক চিকিৎসকদের সংগঠন বোম্বে সাইকিয়াট্রিক সোসাইটির সভাপতি ছিলেন। শিক্ষাক্ষেত্রেও তার বড় অবদান রয়েছে।

এদিকে জানা গেছে ডা. জাকির নায়েক বর্তমানে মালয়েশিয়ায় অবস্থান করছেন। দেশটির কেন্দ্র  থেকে তার এনজিও প্রতিষ্ঠান ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনকে একটি অবৈধ সংস্থা বলে ঘোষণা দেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে। বেআইনি কার্যক্রম (প্রতিরোধ) আইনে তার এই সংস্থাকে অবৈধ ঘোষণা করা হবে। যদিও জাকির নায়েকের বিরুদ্ধে এখনো কোনো থানায় এফআইআর করা হয়নি। তবে এরই মধ্যে আপত্তিকর মন্তব্যের কারণে তার বিরুদ্ধে একটি ফৌজদারি মামলার খসড়া কেন্দ্রে তৈরি করা হয়েছে। সেইসঙ্গে তার পিস টিভির বিরুদ্ধেও মামলার খসড়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে