,

গ্রেফতার এড়াতে বাবার জানাযায় এলেন না জাকির নায়েক

577e99710b96a-550x391জাকির নায়েক বলেন তাঁর ভাষণে নাকি এমন কিছু বক্তব্য নেই যেখানে সন্ত্রাসবাদের গতিবিধিকে মাথায় তোলা হয়। তবে ভারতে আসতে চাইছেন না তিনি। নিজের বাবা ডঃ আব্দুল করীমের জানাযায়ও শামিল হতে আসেননি জাকির নায়েক।
নায়েক এখন আছেন মালয়েশিয়াতে। কিন্তু তাঁর ভয় করছে যে ভারতে এলেই তাঁকে গোয়েন্দা সংস্থা গ্রেফতার করবে। জাকির ভারতে না আসার কারনে তাঁর সংস্থার সঙ্গে জড়িত থাকা এক ব্যক্তি বলেন, তিনি তাঁর বাবার অসুস্থতা সম্পর্কে জানতেন না। এই সবকিছু এত তাড়াতাড়ি হল যে তাঁর ভারতে আসা সম্ভব হল না।
ডঃ জাকির নায়েকের উপর এখনও কোনো মামলা দায়ের করা নেই। কিন্তু এখন জানা যাচ্ছে যে কেন্দ্রীয় সরকার তাঁর সংগঠন ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন কে বে আইনি সংস্থা ঘোষণা করার উপর আলোচনা করছে। নায়েকের সংস্থার উপর প্রতিবন্ধকতা লাগানোর কারন হিসাবে বলা হয়েছে তাঁর উত্তেজন ভাষণ এবং তাঁর পিস টিভির সঙ্গে যোগাযোগ রাখা।
জাকিরের পিতা আব্দুল করিম নায়েকের জন্ম হয়েছিল মহারাষ্ট্রের রত্নাগিরী জেলাতে। তিনি পেশাতে চিকিৎসক এবং শিক্ষক ছিলেন। তাঁর হার্টঅ্যাটাক করার পর তাঁকে নিয়ে আসা হয় প্রিন্স আলি খান হাসপাতালে। ৮৮ বছর বয়সে গতকাল তাঁর মৃত্যু হয়। তাঁর অন্ত্যোষ্টিক্রিয়া নিরাপত্তা সংস্থা ঘিরে রেখেছিল।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা