বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইয়েমেনের কারাগারে সৌদি বিমান হামলায় নিহত ৩৩

 

আন্তর্জাতিক ডেস্ক :ইয়েমেনের হুথি বিদ্রোহী প্রশাসনের অধীনস্থ হুদেইদাহ নগরীতে বিমান হামলা চালিয়েছে সৌদি আরবের নেতৃত্বাধীন জোট। এতে অন্তত ৩৩ জন নিহত হয়েছেন বলে স্থানীয় কর্তৃপক্ষ, নিহতদের নিকটাত্মীয় এবং স্বাস্থ্য কর্মকর্তাদের সূত্রের বরাত দিয়ে জানিয়েছে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স।

4efe8338e5bb3aba2173fd686af23489-581589e0d5836

শনিবার সৌদি যুদ্ধবিমান থেকে হুথি নিয়ন্ত্রিত হুদেইদাহ নগরীর জায়দিয়া জেলার একটি কারাগারে তিনবার হামলা চালানো হয়। এতে ৩৩ জন নিহত হয়েছেন। এবং আরও বেশ কয়েকজন আহন হন।

হামলা চালানোর সময় ওই কারাগারে ৮৪ জন অভিযুক্ত ও কয়েদি কারাবান্দি ছিলেন বলে কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।

উল্লেখ্য, গত বছর ইরান সমর্থিত ইয়েমেনের শিয়া হুথি বিদ্রোহীরা দেশটির রাজধানী সানা সহ উত্তরাঞ্চলের একটা বড় অংশ দখল করে নেয়। তাদের দমনে ২০১৫ সালের ২৬ মার্চ থেকে বিমান হামলা শুরু করে সৌদি নেতৃত্বাধীন জোট। এই হামলার মাধ্যমে সৌদি সরকার ইয়েমেনের প্রেসিডেন্ট আব্দ রাব্বু মনসুর হাদিকে ক্ষমতায় পুনর্বহাল ও হুথি বিদ্রোহীদের নির্মূল করতে চায়। সৌদি নেতৃত্বাধীন জোটের প্রতি সমর্থন রয়েছে যুক্তরাষ্ট্রের।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ