,

শাশুড়িকে জবাব দিলেন ঐশ্বরিয়া

 

বিনোদন ডেস্ক :‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ অনেক বিতর্ক জন্ম দিয়েছে। সেগুলো ছাপিয়ে এখন আলোচনায় বলিউডের অন্যতম প্রভাবাশালী বচ্চন পরিবার।ছবিটিতে রণবীর কাপুরের সঙ্গে বচ্চন পরিবারের বধূ ঐশ্বরিয়া রায় বচ্চনের চুমু খাওয়ার দৃশ্য নিয়ে বলিউডপ্রেমীদের আগ্রহের শেষ ছিল না। কিন্তু ঐশ্বরিয়ার শাশুড়ি জয়া বচ্চন এমন ক্ষেপে যাবেন তা হয়তো কেউই ভাবতে পারেননি।মুম্বাইয়ে একটি চলচ্চিত্র উৎসবে যোগ দিয়ে ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ও ঐশ্বরিয়ার নাম সরাসরি উল্লেখ না করে বর্তমান ছবিগুলো নিয়ে বেশ কঠোর ভাষায় সমালোচনা করেন জয়া।

078b2489c49a3ecccd50f1d6cf50f3d1-5814b3be9105f
রাজ্য সভার সদস্য এ অভিনেত্রী বলেন, ‘সব আমাদের মুখের ওপর ছুঁড়ে মারা হচ্ছে। সূক্ষ্ণ বিষয়গুলো মানুষ ভুলে গেছে। খোলামেলা আকর্ষণকেই এখন স্মার্ট মনে করা হয়… লজ্জা বলে তো কিছু নেই এখন।’
রণবীরের সঙ্গে চুমু দৃশ্য নিয়ে নাকি বচ্চন পরিবারের আপত্তি ছিল আগেই। জয়া বচ্চনের কথায় তার সত্যতাও মিললো। শাশুড়ি এমন সমালোচনা করলেও ঐশ্বরিয়া এমন দৃশ্যে আপত্তির কিছু দেখছেন না।
তিনিও কড়া ভাষায় বললেন, “আমি শুধু ‘শব্দ’ করেছি। সেখানে চুমু না থাকলেও ঘনিষ্ঠ দৃশ্য ছিল- এটা ঠিক। ‘ধুম’-এ চুমুর দৃশ্য ছিল। ক্যারিয়ারে এত দিন পেরিয়ে আসার পর তো পরিস্থিতি এখন আলাদা! তাহলে এখন কথা ওঠছে কেন?”

এদিকে সে সংবাদ সম্মেলনে জয়া আরও কিছু কথা বলেন। পশ্চিমাদের তুলনায় ভারতীয়দের প্রগতিশীল বলেও মনে করেন জয়া বচ্চন। তিনি বলেন, “মানুষ ‘আলিগড়’ ও ‘মাসান’ ছবি পছন্দ করেছে, কারণ এতে ভারতের সত্যিকার সমস্যা ওঠে এসেছে। খোলামেলা ছবি দেখে আমার খুব খারাপ লাগে। তখন আমার মনে হয় একা কিছুক্ষণ থাকা প্রয়োজন।”
তবে অ্যাশের বক্তব্য নিয়ে নতুন আর কিছু বলেননি এ অভিনেত্রীভ।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা