,

‘রণবীরই সেরা অভিনেতা’

বিনোদন ডেস্ক : বলিউডের জনপ্রিয় অভিনেতা রণবীর কাপুর। এবার অভিনয় জীবনের বড় পুরস্কারটা পেয়ে গেলেন তিনি। তাও অন্য কেউ নন বলিউডের গুণী অভিনেতা আমির খানের কাছ থেকে।

aamir-and-ranbir1477879503
রণবীর অভিনীত ‘‌অ্যায় দিল হ্যায় মুশকিল’ সিনেমাটি সদ্য মুক্তি পেয়েছে। সিনেমাটি দেখার পর রণবীর সেরা অভিনেতা বলে মন্তব্য করেছেন আমির খান। ভারতীয় সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করেছে।

প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে, গতকাল রোববার ‘‌অ্যায় দিল হ্যায় মুশকিল’ সিনেমাটি দেখেছেন তিনি। তারপর এক টুইট বার্তায় এই ভালো লাগার কথা জানান আমির।

তিনি টুইটে লিখেন, ‘‌এইমাত্র অ্যায় দিল মুশকিল সিনেমাটি দেখলাম। রণবীরই সেরা অভিনেতা। কী ভালো সিনেমা!‌ আমার ভালো লেগেছে। মনে হয়েছে, পরিচালক করণ বলটাকে স্টেডিয়ামের বাইরে ফেলে দিয়েছেন।’

বক্স অফিসের হিসেবে অনুযায়ী ‘‌অ্যায় দিল হ্যায় মুশকিল’ সিনেমাটি দ্বিতীয় দিনে আয় করেছে প্রায় ১২.৫০ কোটি রুপি। দুই দিনে সিনেমাটির মোট সংগ্রহ ২৫.৫‌৪ কোটি রুপি।

সূত্রের খবর প্রথম দুই দিনে বিদেশে প্রাপ্ত অর্থের দিক দিয়ে সালমান খানের ‘সুলতান’ ‌কে ছাপিয়ে গেছে ‘‌অ্যায় দিল হ্যায় মুশকিল’ সিনেমাটি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা