,

বিয়ে করেছেন নীরব

nirobamarবিনোদন প্রতিবেদক : বিয়ের ঘোষণাটা কিছুদিন আগেই দিয়েছিলেন আর জে ও অভিনেতা নীরব খান। এবার বিয়েটা করেই ফেললেন। পাত্রী সম্ভাবনাময়ী অভিনেত্রী লাবণ্য লি’। শুক্রবার রাতে রাজধানীর ধানমন্ডির একটি চাইনিজ রেস্টুরেন্টে বর-কনে ও উভয় পক্ষের আত্মীয় স্বজনের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। আনুষ্ঠানিকতার একেবারেই শেষদিকে নীরব ও লাবণ্যকে দোয়া করতে আসেন দর্শকপ্রিয় অভিনেতা-নির্মাতা সালাহউদ্দিন লাভলু। রাত প্রায় ১১টার সময় তিনি বর-কনেকে দোয়া করতে উপস্থিত হন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রাক্তন ছাত্র নীরবের বিয়েতে একই বিভাগের দম্পতি ফয়সাল-স্বর্ণাও উপস্থিত ছিলেন। নীরব বলেন, ‘সবকিছু বেশ ভালোভাবেই শেষ হয়েছে। আল্লাহর কাছে শুকরিয়া। সবার কাছে দোয়া চাই যেন আমরা সুখী হতে পারি।’

লাবণ্য বলেন, ‘নতুন জীবনে পা রাখলাম। সবার কাছে দোয়া চাই যেন দাম্পত্য জীবনে সুখী হতে পারি।’
প্রায় দেড় বছর আগে মিডিয়াতে কাজ করতে এসেই নীরব ও লাবণ্য লি’র পরিচয়। এরপর ভালোলাগা ও ভালোবাসা। নীরব খান বর্তমানে ‘সিটি এফএম ৯৬’-এর হেড অব প্রোগ্রাম হিসেবে কর্মরত। পাশাপাশি আর জে হিসেবেও কাজ করছেন। বাংলাভিশনে নিয়মিত উপস্থাপনা করছেন তিনি। এর বাইরে তারেক মাহমুদের নির্দেশনায় তিনি ‘চটপটি’ ছবিতেও অভিনয় করছেন। লাবণ্য লি ও নীরব খান দু’জনেরই গ্রামের বাড়ি রাজবাড়ি। লাবণ্য লি সালাহউদ্দিন লাভলুর নির্দেশনায় ‘জগতি’ ও ‘মানুষ’ নাটকে অভিনয় করে আলোচনায় আসেন। রয়েল খানের নির্দেশনায় তিনি প্রথমবারের মতো চলচ্চিত্রে অভিনয় করেন। এতে তার বিপরীতে রয়েছেন চিত্রনায়ক নিরব।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে