বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইরাকে ২৩২ জনকে হত্যা করলো আইএস

isআন্তর্জাতিক ডেস্ক : ইরাকের মসুলের আশপাশের জেলাগুলির যে সব বাসিন্দারা আইএস জঙ্গিদের ডাকে সাড়া দেননি অর্থাৎ নিজেদের ঘর-বাড়ি ছেড়ে মসুলে যেতে চাননি, তাদেরকে গত বুধবার গুলি করে হত্যা করেছে আইএস। এতে পুরো এলাকায় ভয়ভীতি বিরাজ করছে। মূলত এই পরিবেশ সৃষ্টি করাই ছিল আইএসের লক্ষ। এই ভয়ভীতি সৃষ্টি করেই ১০ হাজারেরও বেশি মানুষকে মসুলে ঢোকানোর তোড়জোড় শুরু করেছে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আইএস। খবর আনন্দবাজার পত্রিকার।

দেশটির মানবাধিকার সংগঠনের মুখপাত্র রবিনা শামদাসানি জানিয়েছেন, গত বুধবার ইরাকের মসুলের কাছে ২৩২ জন সাধারণ নাগরিককে গুলি করে হত্যা করেছে আইএস জঙ্গিরা। যাদের মধ্যে ১৯০ জন ইরাকি নিরাপত্তা বাহিনীর প্রাক্তন কর্মী। বাকি ৬২ জন একেবারেই নিরীহ সাধারণ নাগরিক।

জানা যায়, মসুলই এখন ইরাকে আইএসে সবচেয়ে বড় ঘাঁটি। উত্তর ইরাকের এই শহরকে আইএস জঙ্গিদের কবল থেকে মুক্ত করতে মার্কিন সাহায্যপ্রাপ্ত ইরাকি বাহিনী চূড়ান্ত অভিযানে নেমেছে। কিন্তু মসুল হাতছাড়া হয়ে গেলে ইরাকে আইএস প্রায় নিশ্চিহ্ন হয়ে যাওয়ার দিকে এগোবে। তাই এই মসুল রক্ষা করতে মরিয়া হয়ে উঠেছে আইএস জঙ্গিরা।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ