,

ইতালিতে এবার ৭.১ মাত্রার ভূমিকম্প

 

আন্তর্জাতিক ডেস্ক : ইতালির মধ্যাঞ্চলে আবারও শক্তিশালী ভূমিকম্প হয়েছে।যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৭ দশমিক ১ মাত্রার। পেরুজিয়া শহর থেকে ৬৮ কিলোমিটার পূর্বে ছোট শহর নরসিয়ার পাশে এর কেন্দ্র।

italy1477812404

স্থানীয় সময় রোববার সকাল ৭টা ৪০ মিনিটে ইতালির মধ্যাঞ্চলে অনুভূত হওয়া এ ভূমিকম্পে প্রাণহানির কোনো খবর প্রাথমিকভাবে জানা যায়নি। তবে বিবিসি অনলাইন জানিয়েছে, বেশ কিছু ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। নরসিয়া শহরে একটি ধর্মালয় গুঁড়িয়ে গেছে। এর একটি ছবি টুইটারে পোস্ট করেছেন সংশ্লিষ্ট এক সন্ন্যাসী।

বুধবার ৬ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প হয় পেরুজিয়া শহরের পূর্বে। একই দিন সন্ধ্যায় আবারও ভূমিকম্প হয়, যার কম্পন রাজধানী রোমেও অনুভূত হয়। রোববারের ভূমিকম্পও রোমে অনুভূত হয়।

আগস্ট মাসে শক্তিশালী ভূমিকম্পে ইতালির কয়েকটি শহর ধূলিসাৎ হয়ে যায়। মারা যায় তিন শতাধিক মানুষ। আগস্ট থেকে এ পর্যন্ত বেশ কয়েকবার ছোট-বড় ভূমিকম্পে কেঁপেছে ইতালি।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে