,

হিলারিকে ছুঁয়ে ফেলতে আর ২ পয়েন্ট বাকি ট্রাম্পের!

cv9e7ffwaaupq1e-jpg-large-550x309আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে দুই প্রধান প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিলারি ক্লিনটন এবং ডোনাল্ড ট্রাম্পের মধ্যে অনুষ্ঠিত বিতর্কের ফল যা-ই হোক না কেন দেশব্যাপি পরিচালিত এক জরিপে এ দুজনের ব্যাবধান প্রায় নেই বললেই চলে।
এবিসি নিউজ এবং ওয়াশিংটন পোস্টের জরিপে দেখা গেছে, হিলারির সমকক্ষ হতে ট্রাম্পের আর মাত্র দুই পয়েন্ট বাকী আছে। যা আসলে একটিমাত্র পয়েন্টের ব্যাপার। কারণ ডোনাল্ড ট্রাম্প আরও এক পয়েন্ট যোগ করলে নি:সন্দেহে হিলারির এক পয়েন্ট কমে যাবে। তাই বলা যায়, এ ব্যাবধান কোন ব্যাবধানই নয়।
শনিবার সন্ধ্যায় প্রকাশিত ওই জরিপে দেখা যায়, হিলারির প্রতি সমর্থন ছিলো ৪৭ শতাংশ অংশগ্রহণকারীর আর ট্রাম্পের ৪৫ শতাংশ। অথচ তিনটি বিতর্ক শেষ হওয়ার পর গত সপ্তাহে হিলারি ট্রাম্পের চেয়ে প্রায় ১২ পয়েন্ট লিড নিয়েছিলেন। সেই পয়েন্ট অনুসারে হিলারির তিন পয়েন্ট অবনমন হয়েছে আর অবিশ্বাস্যভাবে ট্রাম্পের যোগ হয়েছে সাত পয়েন্ট।
জরিপটি হিলারির ইমেইল নিয়ে এফবিআই তদন্ত ঘোষণার আগেই অনুষ্ঠিত হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এফবিআই তদন্ত ঘোষণার পরে হলে ট্রাম্প আরও ভালো ফল করতেন।
গত ২৪ থেকে ২৭ অক্টোবরের মধ্যে ওই জরিপটি অনুষ্ঠিত হয়। এতে ১ হাজার ১৪৮ জন নিবন্ধিত ভোটার অংশগ্রহণ করেন। জরিপে ‘মার্জিন অব এরর’ ধরা হয়েছে তিন পয়েন্ট।
দ্য হিল

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা